কর্নাটকে ১০ মে ভোট,১৩মে গণনা ; ঘোষণা করল নির্বাচন কমিশন

খবর লাইভ : কর্নাটকে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ১০ মে একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা হবে ১৩ মে। সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।

কর্নাটকে বিধানসভা আসনের সংখ্যা ২২৪। এই সদস্যদের বিধানসভার মেয়াদ শেষ হবে ২৪ মে। কংগ্রেস ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, যেখানে ১৪০ টি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। কর্নাটকের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার জানিয়েছেন, আগামী ৩০ মার্চ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করবে দল।
অন্যদিকে মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্মাই জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহেই বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে।আর এক বিরোধী জেডিএস প্রথম দফায় ৯৩ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে।
শেষ বিধানসভা ভোটের পর জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে  কর্নাটকে সরকার গড়েছিল কংগ্রেস। যদিও সেই সরকার বেশি দিন টেকেনি। জেডিএসের অধিকাংশ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষমতায় দখল করে বিজেপি।সেই সরকারের শপথগ্রহণের দিন বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যের এক বিরল ছবি দেখা গিয়েছিল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পাশাপাশি একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, মায়াবতীর মতো বিরোধী নেতা-নেত্রীকে। যদিও এ বার কর্নাটকে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago