খবর লাইভ : ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়’।লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে তিনি মন্তব্য করেছিলেন, ‘এটা কী করে সম্ভব যে সব চোরের পদবি মোদি’।আসলে তখন পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে নিয়ে দেশে তোলপাড় চলছিল। অন্যদিকে, রাফাল বিমান কেনায় অনিয়মের অভিযোগ তুলে রাহুল প্রধানমন্ত্রীকে ঠিক এভাবেই আক্রমণ শানান। আর তাতেই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলারই আজ রায়দান করল গুজরাটের সুরাট আদালত। আদালতের তরফে এই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।কংগ্রেস নেতাকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ফের ডিআরএস-বিতর্ক, কুলদীপের ওপর রেগে লাল রোহিত
রাহুলের ওই মন্তব্যে ‘মোদি’ পদবির মানহানি হয়েছে অভিযোগ করে আদালতে যান গুজরাত বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা বিধায়র পূণেশ মোদি। কিন্তু এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত মামলাটিতে গুজরাট হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। স্থগিতাদেশ উঠে যেতেই দ্রুত শুনানি শেষ হয়েছে। আইনজীবী কিরীট পানওয়ালা জানিয়েছিলেন, বিচারক রাহুলকে বৃহস্পতিবার আদালতে হাজির থাকতে বলেছেন। সূত্রের খবর, কড়া নিরাপত্তার মধ্যে রাহুল আদালতে উপস্থিত হন।
চারবছর ধরে মামলাটি চলছে সুরাট আদালতে। নিজেকে বারবার ‘নির্দোষ’ বলে দাবি করেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুলের আইনজীবী আদালতে দাবি করেন, “ইচ্ছাকৃতভাবে বা কাউকে আঘাত করার উদ্দেশ্য ওই কথাগুলি বলেননি রাহুল, উনি সাংসদ। কম সাজা দেওয়া হোক।” পালটা মামলাকারীর আইনজীবীর বক্তব্য, তাহলে সাধারণ মানুষের মনে এই ধারণা হবে যে, “যারা (সাংসদ) আইন তৈরি করেন, তাদের জন্য আলাদা আইন। ওকে আইন মোতাবেক সর্বোচ্চ সাজা ও সর্বাধিক জরিমানা করা হোক।” তারপরই আদালত কংগ্রেস সাংসদকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে। তবে, সাজা শোনানোর পরই ৩০ দিনের জন্য জামিন দেওয়া হয়েছে কংগ্রেস নেতাকে। এইসময়ের মধ্যে উচ্চ আদালতেও আবেদন করার রাস্তা খোলা রয়েছে রাহুলের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…