খবর লাইভ : দেশভাগের পর থেকেই হিন্দুরাষ্ট্র হয়ে গিয়েছে ভারত। তাই ভারত অনেক আগে থেকেই হিন্দুরাষ্ট্র। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র এমন বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর এই মন্তব্য দেশের সংখ্যালঘুদের ভাবাভাগে আঘাত করেছে বলে দাবি বিরোধীদের।
হিন্দুরাষ্ট্র প্রসঙ্গে কৈলাস বলেন, “স্বাধীনতার সময় দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশভাগের পর একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই নতুন রাষ্ট্রের নাম হয় পাকিস্তান। আর বাকি অংশ হয়ে গিয়েছে হিন্দুরাষ্ট্র।” অর্থাৎ কৈলাসের বক্তব্য, দেশভাগ যেহেতু ধর্মের ভিত্তিতে হয়েছিল, তাই অন্যদেশটি মুসলিম হলে ভারত হিন্দুরাষ্ট্র।
কৈলাসের দাবি, এ দেশের মুসলমানরা আগে হিন্দু ছিলেন। এ প্রসঙ্গে বিজেপি নেতা ভোপালে তাঁর এক পরিচিত মুসলিমের উদাহরণ টেনে জানান, রোজ নিয়ম করে হনুমান চালিসা পাঠ করে তিনি। শিব মন্দিরেও যান নিয়মিত। কারণ, তিনি মনে করেন, তাঁর পূর্বপুরুষেরা একসময় হিন্দু ছিলেন। শুধু তাই নয়, যুবসমাজ যাতে বিপথে চালিত না হয়, সেটা নিশ্চিত করতে একটি “হনুমান চালিশা” ক্লাব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন কৈলাস।
মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন আসন্ন। ঠিক তার আগে কৈলাসের নতুন করে হিন্দুরাষ্ট্রের জিগির তোলাটা বেশ তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে ফের ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে বিজেপি। কৈলাসের এমন মন্তব্য শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…