ফের লন্ডনের ভারতীয় হাইকমিশনে হামলা খলিস্তানিদের!

খবর লাইভ : এদিকে খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে হন্যে হয়ে খুঁজছে পাঞ্জাব পুলিশ। জারি হয়েছে লুকআউট নোটিশ। অন্যদিকে, ফের লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখালেন খলিস্তানপন্থীরা। গত তিন দিনের মধ্যে দ্বিতীয় বার। তবে পুলিশ তৎপর থাকায় বুধবার জড়ো হওয়া খলিস্তানপন্থী জনতা সোমবারের মতো হাইকমিশনের দফতরে ঢুকে ভাঙচুর বা জাতীয় পতাকার অবমাননা করতে পারেনি।

আরও পড়ুনঃ তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ফের ডিআরএস-বিতর্ক, কুলদীপের ওপর রেগে লাল রোহিত

বুধবার সকালে আচমকাই মধ্য লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে নিরাপত্তা বাড়ায় স্কটল্যান্ড ইয়ার্ড। ব্যারিকেডে ঘিরে ফেলা হয় ভবনের চারদিক। প্রাথমিক ভাবে ভাবা হয়েছিল, নয়াদিল্লির ‘কড়া বার্তা’ পাওয়ার পরে রুটিন সতর্কতা বাড়িয়েছে ঋষি সুনকের সরকার।

প্রায় হাজার দুয়েক খলিস্তানপন্থী জমায়েত হন ‘ইন্ডিয়া হাউস’-এর সামনে। স্লোগান ওঠে ‘উই ওয়ান্ট খলিস্তান’, ‘খলিস্তান জিন্দাবাদ’, ‘ফ্রি অমৃতপাল’! ভারতীয় হাই কমিশন লক্ষ্য করে কালির বোতল, জলের বোতল, পাথরের টুকরোও ছোড়েন পঞ্জাবের ‘দ্বিতীয় ভিন্দ্রানওয়ালে’ অমৃতপালের অনুগামীরা। তবে পুলিশ সতর্ক থাকায় তাঁরা ভিতরে ঢুকতে পারেননি।

সোমবার দুপুরে ইন্ডিয়া হাউসের উপর থেকে জাতীয় পতাকা খুলে নিয়ে খলিস্তানি পতাকা উড়িয়ে দিয়েছিল অমৃতপালের সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র সমর্থকেরা। এর পরেই ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করে সতর্ক করেছিল বিদেশ মন্ত্রক। এর পর বুধবার সকালে দিল্লির ব্রিটিশ হাইকমিশনের সামনে থেকে নিরপত্তা ব্যারিকেড তুলে নেওয়া হয়। সুনক সরকারকে ‘বার্তা’ দিতেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে সরকারের এই সূত্রের খবর। কূটনৈতিক মহলের একাংশের দাবি, কয়েক ঘণ্টা পরে সেই ‘বার্তা’র প্রতিফলন দেখা গেল লন্ডন পুলিশের তৎপরতায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago