একাধিক পরকীয়া, কুপ্রস্তাব! অমৃতপালের ‘রঙিন’ জীবন জানেন?

খবর লাইভ : পলাতক খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং ।হন্যে হয়ে তাঁকে খুঁজছে পাঞ্জাব পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী। যদিও এখনও কোনও খোঁজ মেলেনি তাঁর। তবে, খলিস্তানপন্থী নেতার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, নিজের ইনস্টাগ্রাম থেকে বহু অবিবাহিত মহিলার সঙ্গে বন্ধুত্ব পাতাতেন অমৃতপাল। নামহীন সম্পর্কে জড়ানোর প্রস্তাবও দিতেন তাঁদের। বাদ পড়তেন না বিবাহিতারাও।শুধু প্রেম-প্রণয় নয়, সকলের সঙ্গেই শুধুমাত্র শারীরিক ভাবে ঘনিষ্ঠ হতে চাইতেন তিনি। নেটমাধ্যমে ওই মহিলাদের অশ্লীল ভিডিয়ো পাঠিয়ে ভয়ও দেখাতেন তিনি। মহিলাদের সঙ্গে তাঁর কথোপকথনের কিছু অংশ এবং কয়েকটি ভয়েস নোট প্রকাশ্যে আসায় অমৃতপালের জীবনের অন্য রূপ ধরা পড়েছে।
কী বলতেন এই খলিস্তানি নেতা?

সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের হাতে অমৃতপালের এহেন ১২টি ভয়েস চ্যাট রয়েছে। একটি ‘ভয়েস নোট’-এ অমৃতপাল দাবি করেছেন যে, মহিলারা তাঁকে নিয়ে প্রচণ্ড ‘সিরিয়াস’ হয়ে পড়েন। আবার অন্য একটি ‘ভয়েস নোট’-এ তাঁকে বলতে শোনা যায়, মহিলাদের সঙ্গে পরকীয়ায় জড়াতে তাঁর কোনও আপত্তি নেই। যত ক্ষণ না পর্যন্ত ওই মহিলার বৈবাহিক জীবনে কোনও রকম সমস্যা দেখা দিচ্ছে। এক মহিলাকে তিনি চ্যাটে লিখে জানতে চেয়েছেন যে, তাঁদের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি না? আবার পরমুহূর্তেই মহিলাটির সঙ্গে দুবাইয়ে মধুচন্দ্রিমা কাটানোর পরিকল্পনা করতে দেখা যায় অমৃতপালকে।

বিভিন্ন মহিলাকে দুবাইয়ে নিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিত অমৃতপাল। পাঞ্জাবে খালিস্তানি রাজনীতির নতুন করে মাথা তোলার ঝোঁক দেখা যাচ্ছে। এ ব্যাপারে অমৃতপালের ভূমিকা গোটা রাজ্যের পুলিশকে তটস্থ করে তুলেছে। ইতিমধ্যেই অমৃতপালের নামে লুকআউট নোটিশও জারি হয়েছে। পুলিশের সন্দেহ, অমৃতপাল দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। ছদ্মবেশেও থাকতে পারে বলে অনুমান পুলিশের। সে কারণে সম্ভাব্য সাত লুকের ছবিও প্রকাশ করেছে পাঞ্জাব পুলিশ।
অমৃতপালকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধরা না গেলেও তার রঙিন জীবনের সাতকাহন সামনে এল। যেখানে রয়েছে অনেক মেয়ে ও ভরপুর যৌনতা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago