খবর লাইভ : জেল থেকে গাড়ি এসে আদালত চত্বরে থামতেই গাড়ি থেকে নেমে কুন্তল ঘোষকে দোষারোপ করলেন তাপস মণ্ডল।বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডলের দাবি, এই দুর্নীতির সবটাই জানেন কুন্তল। এমনকি, নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার এই বহিষ্কৃত তৃণমূল নেতাকে ‘ম্যাজিশিয়ান’ বললেন তাপস।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। নিয়োগ মামলায় আদালতে তোলা হয় তাপস-সহ অন্যান্য অভিযুক্তদের। জেল থেকে আদালতে ঢোকার পথেই তাপস সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে এই মন্তব্য করে যান। তাপস বলেন, ‘‘কুন্তল ‘ম্যাজিশিয়ান’। ও সব জানে।’’
দিন কয়েক আগে কিছুটা একই অভিযোগ করেছিলেন তৃণমূলের আর এক বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।ইডিকে শান্তনু জানিয়েছিলেন, কুন্তলই ‘নাটের গুরু’। এমনকি, কুন্তল অয়ন শীলের থেকে টাকা নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। এর মধ্যেই বৃহস্পতিবার তাপসের মুখেও আবার শোনা গেল কুন্তলের কথা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…