খবর লাইভ : বিচারপতির ছুটি। ফলে দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। ২৯ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিকে, তিহারে মশার কামড়ে ঘুম হচ্ছে না বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতর।
তিহার জেলে রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের। কারণ কানের সামনে মশা ভোঁ ভোঁ করছে। মশার উৎপাতে ঘুম উড়েছে বীরভূমের কেষ্টদার। মঙ্গলবার তিহার জেলে গিয়েছেন তিনি। রয়েছেন সেখানকার ৭ নম্বর সেলে। আর সেখানেই রাতে মশার কামড়ে তাঁর ঘুমের হয়নি। সূত্রের খবর, সেকথা তিনি জানিয়েছেন ওই জেলে থাকা অপর অভিযুক্ত সায়গল হোসেন-সহ বাকিদের। অনুব্রত বলেন, “এখানে আমাকে মশা কামড়াচ্ছে”।
একদিকে ঘুম হচ্ছে না। অন্যদিকে পাতে নেই পছন্দের খাবার। মাছের ঝোল–ভাত, আলু পোস্ত- পাতে নেই কিচ্ছু। বদলে তাওয়া রুটি, মোটা চালের ভাত, উত্তর ভারতীয় ডাল, বাঁধাকপির তরকারি; মুখে রুচছে না অনুব্রতর। কারণ তিহারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ পদ নেই। রুটিন মেনে সন্ধে ৭টার মধ্যে নৈশভোজ শেষ হচ্ছে। এটাও নিয়ম। এদিকে রাতে আবার খিদে পেয়ে যাচ্ছে কেষ্টর। ক্যান্টিন থেকে খাবার কিনে খাচ্ছেন তিনি।
এই পরিস্থিতিতে এদিন, দিল্লি হাইকোর্টে জামিনের মামলার শুনানি ছিল। কিন্তু সেই মামলাও পিছিয়ে যাওয়ায় আপাতত তিহারে ডাল-রুটি আর মশার কামড় খাওয়া ছাডা় আর কোনও উপায় নেই কেষ্টর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…