এখানেই হবে ‘নতুন পুরী’: গেস্ট হাউসের জমি দেখে জানালেন মমতা

খবর লাইভ : তিনদিনের ওড়িশা সফরের দ্বিতীয় দিনে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার আগে বাংলার প্রস্তাবিত গেস্ট হাউসের জমি পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। জমি দেখার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা জানান, সেরা লোকেশনে হবে রাজ্যের এই গেস্ট হাউস। বাংলার মুখ্যমন্ত্রীর আশা, এই জায়গা থেকেই গড়ে উঠবে ‘নতুন পুরী’।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে আলোচনার সময় এই বিষয় নিয়ে কথা বলবেন মমতা। একইসঙ্গে তাঁকে ওড়িশার ‘রাজ্য অতিথি’ হিসেবে মর্যাদা দেওয়ায় জন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুরী বাংলার মানুষের আরেকটি ঘর। এখানে সারা বছর কমপক্ষে চার থেকে পাঁচ বার বাঙালিরা আসেন। রথযাত্রা, উল্টোরথ, স্থানযাত্রা-সহ বিভিন্ন সময় পুরীতে ভিড় জমান বাঙালিরা। কিন্তু সেই সময় স্থান সঙ্কুলান হয়। হোটেলগুলিতে “ঠাঁই নাই, ঠাঁই নাই” পরিস্থিতি। এসবের কথা ভেবেই এই গেস্ট হাউস তৈরির পরিকল্পনা করেছেন মমতা। জায়গা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, গেস্ট হাউসের প্রস্তাবিত জমির খুব কাছে বিমান বন্দর। রয়েছে ব্রিজ। পুরীর অন্যতম সেরা জায়গা এটি। এখান থেকেই আগামীদিন ‘নতুন পুরী’ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন মমতা।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নবীন পট্টনায়কের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিতান্ত সৌজন্যমূলক। আগেই ওড়িশার মুখ্যমন্ত্রী তাঁকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। সেই সময় তাঁর আসা হয়নি। সেই কারণেই এই সময় এসেছেন মমতা। জমি পরিদর্শন করে স্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলার পরে পুরীর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন বাংলার মুখ্যমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago