খবর লাইভ : আইসিসির টেস্ট ব্যাটারদের সাম্প্রতিকতম ক্রমতালিকায় প্রথম ১০-এর মধ্যে নেই রোহিত শর্মা।তবে নিজের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি। বোলারদের ক্রমতালিকায় এখনও শীর্ষ স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এক দিনের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান হাতছাড়া হয়েছে মহম্মদ সিরাজের।
এরই পাশাপাশি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে সাফল্যের সুবাদে টেস্ট ব্যাটারদের ক্রম তালিকায় উঠে এসেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন স্টিভ স্মিথ, জো রুট এবং বাবর আজ়ম। তবে প্রথম ১০-এর বাইরে চলে গেলেন রোহিত শর্মা। দু’ধাপ নেমে তিনি এখন ১২ নম্বরে। আহমেদাবাদ টেস্টে দুরন্ত শতরান করা কোহলি ধরে রেখেছেন ১৩ নম্বর জায়গা।গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ রয়েছেন ৯ নম্বরে।
বোলারদের ক্রমতালিকায় অশ্বিনের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন প্যাট কামিন্স, কাগিসো রাবাডা এবং শাহিন আফ্রিদি। টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকার প্রথম চার জনের তিনজনই ভারতের। শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে অশ্বিন। চতুর্থ স্থানে রয়েছেন অক্ষর পটেল।
এক দিনের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান থেকে সরলেন সিরাজ। শীর্ষে উঠে এসেছেন জশ হ্যাজলউড। সিরাজ নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছেন ট্রেন্ট বোল্ট। প্রথম ১০ জনের মধ্যে আর কোনও ভারতীয় নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…