শ্বেতার স্বীকারোক্তি প্রকাশ্যে, টাকা নেওয়ার কথা কবুল অভিনেত্রীর

খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেত্রী শ্বেতা চক্রবর্তীর। প্রথমে রহস্যময়ী হিসেবে তাঁর পরিচয় মিললেও যত সময় যাচ্ছে তত প্রকাশ্যে আসছে একাধিক লেনদেন সংক্রান্ত তথ্য। মডেল শ্বেতা চক্রবর্তীকে টাকা এবং গাড়ি দিয়েছিলেন অয়ন এমন অভিযোগ উঠে আসার পর এবার প্রকাশ্যে মুখ খুললেন শ্বেতা। কাজ করেছিলেন বলেই পারিশ্রমিক পেয়েছেন বলেই জানিয়েছেন মডেল।

শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে চেনেন বলেই এদিন জানান শ্বেতা চক্রবর্তী। তিনি জানান তাঁর সঙ্গে অয়নের পরিচয় ছিল। শ্বেতা জানান চুঁচুড়ায় অয়ন শীলের থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তাঁর কাছে ফ্ল্যাটের এগ্রিমেন্ট রয়েছে। পরবর্তীকালে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন না হওয়ার কারণে সেই ফ্যাট ছেড়ে দেওয়ায় টাকা ফেরত পেয়েছিলেন বলে জানান শ্বেতা। অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি থেকে শ্বেতার নাম পাওয়া গিয়েছে। এমনকী একটি হন্ডা সিটি গাড়ি কেনারও নথি মিলেছে। সেই প্রসঙ্গে শ্বেতা বলেন, “আমি ওনার প্রোডাকশন হাউজে কাজ করেছি, সেই কারণে উনি আমাকে ওই গাড়িটি ব্যবহার করতে দিয়েছিলেন। আমি টাকা পেতাম অয়নের থেকে, টাকার বদলে গাড়ি দেওয়া হয়। আমি যা কাজ করেছি তাঁর পারিশ্রমিক হিসেবেই গাড়িটি দেওয়া হয়েছিল।”
শ্বেতার নাম আসার পর থেকেই একাধিক ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে খবর। কামারহাটি পুরসভা এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে বলে স্থানীয়দের দাবি। সেই ফ্ল্যাটে মামা-ভাগ্নী পরিচয়ে অয়নের সঙ্গে থাকতেন শ্বেতা বলে অভিযোগ । যদিও এই প্রসঙ্গে শ্বেতা বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যে কথা। উনি ওখানে কোনওদিনই থাকতেনই না।” তাহলে অয়নের সঙ্গে যোগাযোগ কীভাবে হল? শ্বেতার উত্তর,”উনি আর আমি একই সঙ্গে পঞ্চায়েত দফতরে চাকরি করতাম। সেখান থেকেই অয়নের সঙ্গে আমার আলাপ হয়। ২০১৮ সালে আলাপ হয়েছিল।” পাশাপাশি তিনি জানান অয়নের প্রোডাকশন হাউজের ছবিতে কাজ করেছেন তিনি। একটি শর্ট ফিল্ম করেছিলেন। যদিও পারিশ্রমিক নিয়ে কোন লিখিত চুক্তি হয়নি বলেই দাবি তাঁর।
যদিও অয়নের সংস্থা এবিএস ইনফোজোন সম্পর্কে কিছু জানেন না বলেই মত শ্বেতার। অয়ন যে নিয়োগ দুর্নীতি জড়িত তাও জানতেন না শ্বেতা, অন্তত দাবি তেমনই। তাঁকে ইডি ডাকলে, নিশ্চয়ই তিনি যাবেন বলেও জানালেন। কিন্তু ইডিকে নিয়ে সাবধান করেছিলেন কি তিনি? প্রশ্ন এড়িয়ে জল্পনা বাড়ালেন মডেল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago