খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় এবার অস্বস্তিতে রাজ্যের শাসকদল। কলকাতা হাইকোর্টের একের পর এক রায়ে চাকরি বাতিল হচ্ছে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। সম্প্রতি ৮৪২ জন গ্রুপ- সি কর্মীর চাকরি বাতিল হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। এই চাকরিচ্যুতদের তালিকায় রয়েছেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতো। শনিবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন শ্রীকান্ত। এসএসসির বিরুদ্ধে প্রশ্ন তুলে ওএমআর শিটের ফরেন্সিক পরীক্ষারও দাবি করলেন মন্ত্রী।
শনিবার মেদিনীপুরের তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রীকান্ত বলেন, ‘‘ভাই ওই নম্বর কোনও ভাবেই পাবে না। হার্ড কপি প্রশ্নপত্র মিলিয়ে দেখা হোক। এসএসসি-র ত্রুটিবিচ্যুতির শিকার হয়েছেও। ৫ বছর ধরে চাকরি করছে। এসএসসি তো সেই সময় তালিকা প্রকাশ করতে পারত! তা হলে একে চ্যালেঞ্জ করতে পারত। কিন্তু সে সব গোপন রেখে ‘কোয়ালিফায়েড’ করল, তার পর ইন্টারভিউতে ডাকল, কম্পিউটার টেস্টও নিল। সে সবের পর চাকরি দিল। এখন পাঁচ বছর পর বলছে, ‘তোমার নম্বর ভুল!’ দু’রকম কথা বার্তা হচ্ছে না?’’
আরও পড়ুনঃ পর্যবেক্ষক পদ ফেরেনি, একাধিক জেলার দায়িত্বে অরূপ-ফিরহাদ-মলয়রা
এ নিয়ে মন্ত্রীর অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে ভাইয়ের চাকরি যাওয়ায় তাঁর সম্মানহানি হচ্ছে। এমনটাও তো হতে পারে যে এসএসসি-র ভুলে ৫০ নম্বর ৫-ও হয়েছে। তাঁর কথায়, ‘‘এসএসসির ত্রুটিবিচ্যুতির শিকার হতে হচ্ছে নিরীহদের। চাকরির পাঁচ বছর পর কেন তালিকা প্রকাশ করা হল? কেন আগেই চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করল না এসএসসি?’’ একই সঙ্গে মন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে এসএসসি। ভাইয়ের চাকরি এসএসসি বাতিল করেছে। উত্তরপত্র যাচাই করার জন্য আমরা উচ্চ আদালতে মামলা করব।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…