খবর লাইভ : অনুব্রত মণ্ডলের আর্থিক লেনদেনে এবার কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে বোলপুরের লটারি বিজেতা রাজমিস্ত্রি। যিনি লটারিতে ২৬ লক্ষ টাকা জেতার পর পরিচারকের মাধ্যমে সেই টিকিট তাঁর কাছ থেকে কিনে নেন অনুব্রত। তপন বিশ্বাস নামে ওই ব্যক্তিকে এবার নোটিশ দিয়ে দিল্লিতে ডেকে পাঠাল ইডি। ঘটনায় শোরগোল পড়েছে বোলপুরের কালিকাপুরে। ২৮ মার্চ দিল্লিতে ইডি’র সদর দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে।
আরও পড়ুনঃ বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুর সম্পত্তির খোঁজে ব্যান্ডেলে তল্লাশি শুরু করেছে ইডি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪ বছর আগে তপনবাবু লটারির টিকিট কেটে ২৬ লক্ষ টাকার প্রথম পুরস্কার পেয়েছিলেন। পরে সেই টিকিট অনুব্রত মণ্ডলের পরিচারককে বিক্রি করেন তিনি। টিকিট নগদে কিনে নেন অনুব্রত। ওই বিষয়ে জানতেই ওই রাজমিস্ত্রিকে ইডি তলব করেছে বলে জানা গিয়েছে। তবে কি লটারির টিকিট কেনা বেচার মাধ্যমে গোরু পাচার মামলার কালো টাকা সাদা করা হত? এই নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…