বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুর সম্পত্তির খোঁজে ব্যান্ডেলে তল্লাশি শুরু করেছে ইডি

খবর লাইভ : শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ‌আধিকারিকরা। হুগলির ব্যান্ডেলের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি । তল্লাশি চলছে ব্যান্ডেলের বালিমোড়ের কাছে একটি বাড়িতেও।

ইডি সূত্রে জানা গেছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটি।এর পাশাপাশি বলাগড় এবং ব্যান্ডেল চার্চের কাছেও কিছু জায়গায় হানা চালিয়েছে ইডি। এই জায়গাগুলির সঙ্গেও হুগলির বলাগড়ের বাসিন্দা শান্তনুর যোগ রয়েছে বলে ইডির দাবি।

আরও পড়ুনঃ সিরিজে এগিয়ে গেল ভারত, রাহুলের দুরন্ত ৭৫ এর দৌলতে অজিদের ৫ উইকেটে হারাল হার্দিকরা

সম্প্রতি ইডির নজরে হুগলি তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু এবং কুন্তল ঘোষ। দু’জনেই ইডির হাতে ধৃত। দু’জনের বিরুদ্ধেই নিয়োগের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগও রয়েছে। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে কোটি কোটি টাকার লেনদেনের যোগসূত্র মিলেছে। দুই যুবনেতারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

শুক্রবার শান্তনুর পাশাপাশি তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থার সঙ্গে সম্পর্কিত অন্তত ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, নজরে থাকা অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে ১ কোটি টাকারও বেশি গচ্ছিত রয়েছে। সেই টাকা কোথা থেকে এল, কোথায় গেল, কবে গেল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।অন্য দিকে, কুন্তলের কাছ থেকে যথাক্রমে ৪৪ লক্ষ এবং ৫৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং কুন্তল ঘনিষ্ঠ ‘নেল পার্লারে’র মালিক সোমা চক্রবর্তীর বিরুদ্ধে। যদিও দু’জনেই সেই টাকা ফেরত দিয়েছেন বলে ইডি সূত্রে খবর।

জেরায় শান্তনু দাবি করেছেন, কয়েক জন ‘প্রভাবশালী’র নির্দেশে ‘সব কাজ’ তিনি করেছেন। পাশাপাশি এ-ও দাবি করেছেন, নিয়োগকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ কুন্তল। কুন্তলকে ‘প্রভাবশালী’র নির্দেশ কার্যকর করার দায়িত্বও তিনি দিতেন বলে দাবি করেছেন ধৃত যুবনেতা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago