আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে চালু হচ্ছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স

খবর লাইভ : ইউজিসি’র নির্দেশিকা মেনে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ জুলাই থেকে রাজ্যে চালু হচ্ছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের চার বছরের অনার্স ডিগ্রি কোর্সেই ভর্তি হতে হবে। এতদিন যা ছিল তিন বছরের। তবে তিন বছরের ডিগ্রি কোর্সও থাকছে। সেক্ষেত্রে স্নাতক ডিগ্রি মিললেও অনার্স মিলবে না। স্নাতকের দু’টি সেমেস্টার (প্রথম বর্ষ) উত্তীর্ণ হলে সার্টিফিকেট কোর্স, চারটি সেমেস্টার (দ্বিতীয় বর্ষ) উত্তীর্ণ হলে ডিপ্লোমা বলে গ্রাহ্য হবে। চার বছরের কোর্সটি গবেষণাভিত্তিকও হতে পারে। সেক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকলে সরাসরি পিএইচডির ‘কোর্সওয়ার্ক’ শুরু করা যাবে। সেক্ষেত্রে মাস্টার ডিগ্রির নির্ধারিত এক বছরের কোর্সটি শেষ করতে হবে।

আরও পড়ুনঃ ডিএ আন্দোলনকারী মঞ্চে নওশাদকে ধাক্কা যুবকের

স্নাতক পাঠ্যক্রম নিয়ে ইউজিসির সংশ্লিষ্ট নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে শুক্রবার চিঠি পাঠানো হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়কে। রেজিস্ট্রারদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং আওতাধীন কলেজগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্য কয়েক বছর আগে থেকেই এই ব্যবস্থা চালু রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago