খবর লাইভ : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইকুয়েডর।জানা গেছে, কম্পনের ফলে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত অন্তত ৩৮০ জন আহতের খবর পাওয়া গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে জানানো হয়েছে, শনিবার ভারতীয় সময় রাত ১০টা ৪২ মিনিট নাগাদ ইকুয়েডরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৮। ইকুয়েডরের পাশাপাশি কেঁপে ওঠে পেরুর উত্তরাংশও।
আমেরিকান জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ইকুয়েডরের বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরে মাটি থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে। উপকূলবর্তী এলাকাতেই ভূমিকম্পের প্রভাব পড়েছে।
ইকুয়েডরে তখন সকাল। আচমকা কম্পনের ধাক্কায় একাধিক বাড়ি ভেঙে পড়ে। স্কুল, কলেজ এমনকি, চিকিৎসা কেন্দ্রেও ফাটল দেখা দেয়। তা ছাড়া, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।সংবাদমাধ্যম সূত্রের খবর, ইকুয়েডরের ভূমিকম্পে ৪৪টি বাড়ি ভেঙে পড়েছে। আরও ৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধারের কাজ চলছে।
এ ঘটনায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো শোকপ্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি জানিয়েছেন, এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাসম্ভব সাহায্য করবে সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…