খবর লাইভ : কুন্তল ঘোষের থেকে নেওয়া নিয়োগ দুর্নীতির টাকা ফেরালেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। গ্রেফতারি এড়াতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে মোট ৪০ লক্ষ টাকা তুলে দেন তিনি। বৃহস্পতিবার তিনি ওই টাকা সরাসরি ইডিকে ফেরত দিয়েছেন বলে সূত্রের খবর। সন্ধ্যার পরে ওই টাকা নাকি কেন্দ্রীয় তদন্ত সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমাও করা হয়েছে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের ইডির হাতে গ্রেফতারের পর তাঁর এক ঘনিষ্ঠের সঙ্গে যোগসূত্র মেলে বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কুন্তল ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন অভিনেত্রী। এর পর নাম আসে বনিরও। কুন্তল জেরার মুখে ইডি আধিকারিকদের কাছে দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে তোলা টাকার মধ্যে তিনি বনিকে ৪০ লক্ষ দিয়েছিলেন গাড়ি কিনতে। এর পরই সিজিও কমপ্লেক্সে ডাক পান বনি। দু’দফায় জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। প্রশ্ন করা হয় বনির বিদেশযাত্রা অর্থের উৎস নিয়েও। এর পর বনি ইডিকে জানিয়েছিলেন, কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় তিনি গাড়ি কিনেছিলেন। ইডি সূত্রের খবর, বনি দাবি করেছিলেন, ২০১৭ সালে কুন্তলের দেওয়া সেই টাকা তিনি সরাসরি নেননি। পরিবর্তে সেই টাকা পাঠানো হয়েছিল গাড়ির শো-রুমে। এ-ও দাবি করেন, তিনি গাড়ি কেনার জন্য টাকা নিলেও পরে কুন্তল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং তার জন্য কোনও পারিশ্রমিক না নিয়ে তিনি ওই টাকা শোধ করেও দিয়েছিলেন।
আরও পড়ুনঃ বছরের প্রথম ঝড় – বৃষ্টির স্বাদ পেল দক্ষিণবঙ্গ
ইডি-র জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনে সিজিও থেকে বেরনোর পথে বনিকে টাকা ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে বনি বলেছিলেন, তিনি এই বিষয়ে ভেবে দেখবেন।শেষমেশ গ্রেফতারি এড়াতে বৃহস্পতিবারই তিনি ৪০ লক্ষ টাকা ফেরত দিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…