বছরের প্রথম ঝড় – বৃষ্টির স্বাদ পেল দক্ষিণবঙ্গ

খবর লাইভ : শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বইছে দমকা হাওয়া।

অবশেষে বৃষ্টি নামল কলকাতায়। গত বছরের অক্টোবরের পর এই প্রথমবার বৃষ্টির স্বাদ পেল মহানগরী। শুধু কলকাতা নয়, কালবৈশাখীর মরশুমে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বইছে দমকা হাওয়া। সেইসঙ্গে কয়েকটি জায়গা থেকে শিলাবৃষ্টিরও খবর পাওয়া গিয়েছে। তবে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকা মরশুমের প্রথম কালবৈশাখীর স্বাদ পাওয়া থেকে এখনও বঞ্চিত আছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলা যে মরশুমের প্রথম কালবৈশাখী পেতে চলেছে, তা আগেভাগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার রাতের দিকে কলকাতা-সহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। মরশুমের প্রথম কালবৈশাখীর ফোঁটা মাটিতে পড়তেই মাটির সোঁদা গন্ধে যেন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতার মানুষের চিত্ত জুড়িয়ে যায়। তারইমধ্যে পূর্ব বর্ধমানের কালনা এবং নদিয়ার একাংশ থেকে শিলাবৃষ্টির খবরও মিলেছে। সেইসঙ্গে কয়েকটি জায়গায় দমকা হাওয়া বইছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাত ১০ টা ৩৭ মিনিটে উত্তর-পশ্চিম দিক থেকে কলকাতার আলিপুরের উপর দিয়ে একটি ঝড় বয়ে গিয়েছে। সেটা এক মিনিট স্থায়ী ছিল। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪৮ কিলোমিটারে পৌঁছে গিয়েছিল। সেইসঙ্গে আরও একটি ঝড় রাত ১০ টা ৫২ মিনিটে দমদম পর্যবেক্ষণ কেন্দ্রের উপর দিয়ে বসে গিয়েছে। সেক্ষেত্রে দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৬৪ কিমি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago