সিপিএমের হোলটাইমারদের কোন কোন আত্মীয় চাকরি পেয়েছে, শ্বেতপত্র প্রকাশ করবে তৃণমূল!

খবর লাইভ : এবার বাংলার পূর্বতন বাম সরকারকে কড়া সমালোচনায় বিঁধলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একেবারে শ্বেতপত্র প্রকাশ করে বাম-জমানার দুর্নীতির খতিয়ান সবার সামনে আনতে চান তিনি। সেই তথ্য সংগ্রহ করার কাজও নাকি চলছে দ্রুত গতিতে, এমনটাই জানিয়েছেন ব্রাত্য।

সম্প্রতি তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, সিপিএম জমানায় এমন কোনও হোলটাইমার ছিলেন না, যাঁর বাড়িতে কেউ সরকারি চাকরি করতেন না। সেই বক্তব্যকে সমর্থন করে ব্রাত্য বসু বলেন, “সিপিএমের হোলটাইমার নেতাদের স্ত্রী, ছেলে, পুত্রবধূ কেউ না কেউ স্কুলে চাকরি পেয়েছিলেন।”

পাশাপাশি, সেই নেতাদের নাম ও তাঁদের সেই চাকরি পাওয়া আত্মীয়দের তালিকা তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, ওই সব তথ্য খুঁজে বের করতে দলের কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছেন তিনি। রাজনীতির কাজ করার পাশাপাশি খোঁজ নিতে বলেছেন, তাঁদের নিজ নিজ এলাকায়। বাম জমানায় চেয়ারম্যান বা কাউন্সিলর পদে কারা ছিলেন, তাঁদের কোন কোন আত্মীয় সরকারি চাকরি পেয়েছিলেন, এসব তথ্যই এনে দিতে হবে দলকে। তারপর দলের তরফ থেকে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। তবে কীভাবে তা করা হবে, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ ব্রাত্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago