অস্কার মঞ্চে কালো গ্রাউনে নজরকাড়া দীপিকা দর্শকাসনে বসে কাঁদলেন কেন ?

খবর লাইভ : ভারতের গণ্ডি পেরিয়ে দীপিকার পরিচিতি এখন বিশ্বব্যাপী। বিশ্বকাপের মঞ্চের পর ৯৫তম অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন।রেড কার্পেটে দীপিকার পোশাক থেকে শুরু করে সাজসজ্জা ছিল চোখধাঁধানো।

কী পরেছিলেন দীপিকা?

যে কোনও বড় অনুষ্ঠানের আগেই দীপিকা কী পরবেন, সেই নিয়ে শুরু হয় জল্পনা। এ বারও তার অন্যথা হয়নি। অস্কারের অনুষ্ঠানে যাওয়ার আগেই ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিলেন তাঁর ‘আউটফিট অফ দ্য ডে’। দীপিকার পরনে লুই ভিতোঁর কালো রঙের বল গাউন, হাতে কালো গ্লাভস। গলায় কার্টিয়ার সংস্থার হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। হাতে হিরের ব্রেসলেট ও আংটি। খোলা চুল নয়, মেসি বানেই দীপিকার সাজ ছিল অনন‌্য! খুব বেশি চড়া মেকআপ নয়, হালকা বেস, ন্যুড লিপস্টিক আর উইঙ্গড আইলাইনার দিয়েই দীপিকা সেরেছেন সন্ধ্যার সাজ!

অস্কার মঞ্চে বিজয়ী হিসেবে আরআরআর-এর নাটু নাটু-র নাম ঘোষিত হতেই চোখের জল ধরে রাখতে পারলেন না দীপিকা পাড়ুকোন। মঞ্চে যখন পুরস্কার নিতে ওঠেন সুরকার এমএম কীরাবাণী। তখন দর্শকাসনে বসে দীপিকার চোখের কোণে জল ধরা পড়ে ক্যামেরায়। অস্কারের মঞ্চে দীপিকা ওঠেন রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে। মঞ্চে দীপিকা উঠতেই দর্শকের করতালি। যা জানান দেয় বিদেশের মাটিতেও অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশছোঁয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago