খবর লাইভ : রবিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তালিকা প্রকাশ করে শুভেন্দুর বিরুদ্ধে ১৫০ জনকে চাকরি করে দেওয়ার অভিযোগ এনে বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
সিবিআই এবং ইডির তদন্তে নেমেছে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে৷ ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে গিয়েছে হাজার হাজার চাকরি। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ অনেকে৷ দুর্নীতির সঙ্গে শাসক দল তৃণমূলের যোগসাজশ নিয়ে বিরোধীদের আক্রমণ হচ্ছে অহোরাত্র। সেই পরিস্থিতিতে রবিবার সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ অভিযোগ এনেছেন, ১৫০ জনকে চাকরি দিয়েছিলেন শুভেন্দু।
তাঁর কথায়, নির্দেশে এবং ব্যবস্থাপনায় ১৫০ জনকে চাকরি দেওয়া হয়েছে। তার মধ্যে ৫৫ জনের চাকরি চলে গিয়েছে।
আদালতের রায়ে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে ৫৫ জন শুভেন্দু অধিকারীর ১৫০ জনের তালিকায় রয়েছে বলে দাবি করে ৫৫ জনের এক তালিকাও প্রকাশ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
কুণাল ঘোষ দাবি করেছেন, চাকরি দেওয়ার খেলায় শুভেন্দু যুক্ত ছিলেন। তালিকার ৫৫ জন সহ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। সঞ্জীব সুকুল বলে এক ব্যক্তিকে শুভেন্দু অধিকারীর ‘দক্ষিণ হস্ত’ বলে উল্লেখ করে তৃণমূল নেতার অভিযোগ, “চাকরি বাতিলের তালিকায় ৫৭৯ নম্বরে রয়েছে সঞ্জীব সুকুলের নাম।” ‘সঞ্জীবকে কে চাকরি দিয়েছিল’ তাও তদন্ত করার দাবি করেছেন কুণাল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…