ডব্লুপিএলে দুরন্ত মুম্বই ইন্ডিয়ান্স উড়িয়ে দিল উত্তরপ্রদেশ ওয়ারির্সকে

খবর লাইভ : অদ্ভূত ঘটনা ঘটল উইমেন্স প্রিমিয়ার লিগে। রবিবার মেয়েদের আইপিএল ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং উত্তরপ্রদেশ ওয়ারির্সের মধ্যে। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন হেইলি ম্যাথুজ। তাঁকে দেওয়া আউটের সিদ্ধান্ত ঘিরেই বিতর্ক। পরে যদিও তাঁকে ওই বলে নট আউট ঘোষণা করা হয়।

মুম্বইয়ের ইনিংসে পঞ্চম ওভারের খেলা চলছিল। উত্তরপ্রদেশের হয়ে বল করছিলেন সোফি একলেস্টন। সেই ওভারের পঞ্চম বলে আউটের আবেদন জানায় উত্তরপ্রদেশ। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেন উত্তরপ্রদেশের অধিনায়ক অ্যালিসা হিলি। রিভিউতে দেখা যায় বল জুতোতে লেগেছে এবং উইকেটের সামনে পা ছিল। এলবিডব্লিউ দেওয়া হয় ম্যাথুজকে। কিন্তু তিনি মানতে রাজি নন। আম্পায়ারের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে হিলি এবং একলেস্টনও কথা বলেন। আরও এক বার রিভিউ নেওয়া হয়। এ বার ম্যাথুজের দাবিতে। তখন দেখা যায় বল ব্যাটে লেগে জুতোয় লাগে। স্নিকো মিটারে সেটা ধরা পড়েছে। নট আউট থেকে যান ম্যাথুজ।

আরও পড়ুনঃ নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’
প্রথমে ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৫৯ রান করে উত্তরপ্রদেশ। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলল। রবিবারও বল হাতে নজর কাড়লেন বাংলার মেয়ে সাইকা ইশাক।
জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে হরমনপ্রীতের দল। যষ্ঠিকা ভাটিয়া ২৭ বলে ৪২ রান করলেও রান পাননি অপর ওপেনার ম্যাথিউজ (১২)। যষ্ঠিকার ব্যাট থেকে এসেছে ৮টি চার এবং ১টি ছক্কা। দলের ৫৮ রানের মাথায় পর ফিরে যান দুই ওপেনার। তাতে চাপে পড়ে যায় মুম্বই। সেই অবস্থায় দলের ইনিংসের হাল ধরেন সিভার ব্র্যান্ট এবং হরমনপ্রীত। দু’জনেই আগ্রাসী মেজাজে ব্যাট করে চাপ মুক্ত করেন দলকে। বেশি আগ্রাসী ছিলেন হরমনপ্রীত। তৃতীয় উইকেটে তাঁদের অপরাজিত ১০৬ রানের জুটিই জয় এনে দিল মুম্বইকে। ব্র্যান্ট খেললেন ৩১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস। মারলেন ৬টি চার, ১টি ছয়। হরমনপ্রীতের ব্যাট থেকে এল ৩৩ বলে ৫৩ রানের ইনিংস। তিনি মারলেন ৯টি চার এবং ১টি ছয়।

চারটি ম্যাচ খেলে চারটিতেই জিতে লিগ টেবিলে শীর্ষে মুম্বই। তাদের রয়েছে ৮ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। ৪ পয়েন্ট উত্তরপ্রদেশের। গুজরাত জায়ান্টস পেয়েছে ২ পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছে তারা। পঞ্চম স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখনও কোনও ম্যাচ জিততে পারেনি তারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago