খবর লাইভ : বহুজন সমাজ পার্টির বিধায়ক খুনের অন্যতম সাক্ষীকে গুলি করে মারা হয়েছিল। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী তথা মূল অভিযুক্তকে এবার এনকাউন্টারে খতম করল উত্তরপ্রদেশ পুলিশ । সোমবার পুলিশ এনকাউন্টারের কথা স্বীকার করে নিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি বসপা বিধায়ক রাজু পালকে খুন করা হয়। সেই খুনের অন্যতম সাক্ষী ছিলেন উমেশ পাল। এদিনের এনকাউন্টারে যারা গুলি চালিয়েছিল তাদের খতম করার এটি প্রথম ঘটনা। এর আগে খুনে ব্যবহৃত এসইউভি গাড়ির চালককে এনকাউন্টারে মেরেছিল পুলিশ।
আরও পড়ুনঃ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই হানায় চাপানউতোর তুঙ্গে
গত মাসে উমেশ পালকে খুব কাছ থেকে গুলি করে ৬ দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। উমেশ পালের নিরাপত্তার দায়িত্বে থাকা ২ পুলিশ কর্মীও গুলিতে মারা যান। সেই খুনে জড়িত ছিল উসমান নামে এই দুষ্কৃতী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের উচিত শিক্ষা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর সেই কথা উল্লেখ করে বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা শলাওমণি ত্রিপাঠি এদিন সকালে টুইট করে লেখেন, আমরা বলেছিলাম দোষীদের দুরমুশ করব। উমেশ পালকে যে দুষ্কৃতী প্রথম গুলি করেছিল, এনকাউন্টারে সে খতম হয়েছে।
প্রয়াগরাজ হাসপাতালের মেডিক্যাল অফিসার বদ্রীবিশাল সিং জানিয়েছেন, উসমানকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
উল্লেখ্য, বহুজন সমাজপার্টির বিধায়ক হত্যায় মূল সাক্ষী উমেশ পালকে লক্ষ্য করে পর পর গুলি চালিয়েছিলেন উসমান। সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে গুলি চালাতে দেখাও গিয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…