খবর লাইভ : গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয় জট কাটল! আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে কলকাতায় আনর ব্যবস্থা করতে হবে জেল কর্তৃপক্ষকে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনের হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা হবে। সেখানে চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে হাসপাতালেই অনুব্রতকে ইডির আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। সেখান থেকে দিল্লি যাওয়ার ব্যবস্থা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে দায়িত্ব নিতে হবে ইডির তদন্তকারী আধিকারিককে।
শুক্রবার, দিল্লির পরে শনিবার, কলকাতা হাই কোর্টেও কার্যত খারিজ হয়ে যায় গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর আবেদন। পাশাপাশি তাঁর ১লক্ষ টাকা জরিমানা করা হয় তাঁকে। কারণে, তিনি দুটি আদালতে একই মামলা করেন। নিজের ইচ্ছে মতো আদালত পছন্দ করার অভিযোগেই এই জরিমানা বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে।
শনিবার হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে শুনানি চলাকালীন অনুব্রতর আইনজীবী জানান, শারীরিক ভাবে অসুস্থ অনুব্রত। পাল্টা ইডি জানায়, প্রয়োজনে দিল্লি এইমসে চিকিৎসার বন্দোবস্ত হবে। অনুব্রতের আইনজীবী জানান, দিল্লি হাই কোর্টে ইডি মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরা করানো হবে। বিচারপতি বিবেক চৌধুরীর বলেন, কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীন কোনও হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে বিমানে নিয়ে যাওয়া হবে দিল্লি।
দিল্লি এবং কলকাতা, দুটি হাই কোর্টেও তিনি একই আবেদন জানানোর জন্য তাঁকে বিচারপতি ১ লক্ষ টাকা জরিমানা করেন। মামলা সংক্রান্ত তথ্য লুকনো এবং আদালতের সময় অপচয়ের জন্য জরিমানা করেছেন বিচারপতি।
শুক্রবার দিল্লি হাইকোর্টও এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল। একই আবেদন দুজায়গায় করা, যে আদালত পছন্দ হবে, সেখানে যাওয়া- এই সব নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাই কোর্টেও। তারপরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…