ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ!

খবর লাইভ : সপ্তাহের প্রথম দিনেই সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় আফটার শক ও বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ঘড়িতে তখন ভোর ৫টা ৭ মিনিট। তখনও ঘুমিয়ে রয়েছ অধিকাংশ মানুষ। এমন সময় আচমকা দুলে ওঠে ঘরবাড়ি। আতঙ্কিত হয়ে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন। স্থানীয় প্রশাসন সূত্রে এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর না মিললেও আফটার শকের আশঙ্কা করা হচ্ছে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জের পেরকা থেকে ২০৮ কিলোমিটার দূরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত,গতকালও ভূমিকম্প হয় উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ২.৫। এর আগে, গত ৩ মার্চই ভূমিকম্প হয় ওড়িশার কোরাপুটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। তার আগে মেঘালয়েও পরপর দুইদিন ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পের তীব্রতা খুব বেশি না হওয়ায়, কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago