খবর লাইভ : আদানি কাণ্ডে পাঁচ সদস্যের কমিটি গঠনের পাশাপাশি সেবিকে দুমাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সেই সেবির তদন্ত প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন করলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। সরাসরি বাজার নিয়ন্ত্রক সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি জানালেন, সেবি এখনও কেন আদানি গোষ্ঠীর মরিশাস ভিত্তিক তহবিলগুলির প্রকৃত মালিকানা খুঁজে বার করতে পারল না? উল্লেখ্য, আদানিদের শেয়ারে যেসব লগ্নি রয়েছে তার মধ্যে মরিশাসের কিছু সংস্থা ভুয়ো বলে অভিযোগ ওঠে। এমনকি হিন্দেন বর্গের রিপোর্টও এই একই অভিযোগ করেছিল।
সরাসরি আদানির নাম না নিলেও রাজন বলেন, বেসরকারি পারিবারিক সংস্থাগুলির ব্যবসায় উৎসাহ দেওয়া উচিত নিশ্চয়ই। কিন্তু প্রতিযোগিতা যেন সকলের জন্য সমান থাকে। একটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর সঙ্গে সরকারের সম্পর্ক কখনই কাম্য নয়। রাজনের সাফ কথা, এই প্রবণতা দেশের জন্য ভাল নয়। বলার অপেক্ষা রাখে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সান্নিধ্যে আদানিদের যে উল্কার মতো আর্থিক বৃদ্ধি সেই ইস্যুকেই কটাক্ষ করেছেন রাজন।
বেসরকারি গোষ্ঠীগুলির উপরে নজরদারির নিয়ে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর আরও বলেন, সংস্থা পরিচালনায় নজরদারি প্রয়োজন নেই। কিন্তু নিয়ন্ত্রক সংস্থাগুলিকে আরও সক্রিয় হতে হবে। সরকার এবং শিল্পের মধ্যে অস্বচ্ছ যোগাযোগ কমানো নিয়েও সওয়াল করেন রাজন। পক্ষপাত নিয়ে তাঁর আরও মন্তব্য, সমস্ত সংস্থা যেন উপযুক্ত সুযোগ পায়। যোগাযোগ যেন উন্নতির কারণ না হয়ে ওঠে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…