খবর লাইভ : তিহার জেলে পাঠানো হল মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। সোমবার আদালতের নির্দেশের পরই তাঁর জায়গা হয় এক নম্বর তিহার জেল। আগামী ২০ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন তিনি।
আজ, ৬ মার্চ সিসোদিয়ার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। তারপরই তাঁকে দিল্লির বিশেষ আদালতে পেশ করা হয়। তবে এদিন আর সিসোদিয়াকে নিজেদের হেফাজতে চায়নি সিবিআই। সেই কারণেই বিচারক এমকে নাগপাল আপ নেতাকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুনঃ কুন্তলের টাকাতেই কি পার্লার ? ফের সোমাকে তলব ইডির
জেলে নিয়ে যাওয়ার আগে মেডিক্যাল পরীক্ষা হয় সিসোদিয়ার। চিকিৎসকদের দেওয়া ওষুধ জেলে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। এছাড়াও চশমা, ডায়েরি, পেন ও ভগবত গীতা সঙ্গে রাখার অনুমতি পেয়েছেন তিনি।তাঁর জামিনের আবেদন শোনা হবে আগামী ১০ মার্চ, শুক্রবার।
যদিও মণীশ সিসোদিয়ার গ্রেফতারি ইস্যুতে আজ শিলিগুড়িতে সরব হল আম আদমি পার্টি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…