গর্ভস্থ শিশুদের রামায়ন-গীতাপাঠ! আরএসএসের নয়া ‘কর্মসূচি’ ঘিরে চাঞ্চল্য

খবর লাইভ : গর্ভবতী অবস্থায় নিয়মিত সংস্কৃত মন্ত্র ও গীতা-রামায়ণ পাঠ করতে হবে মহিলাদের। যাতে গর্ভস্থ শিশুরা জন্মের আগেই প্রায় ৫০০টি শব্দ শিখে ফেলতে পারে। পাশাপাশি হবু মা যদি ঠিকমতো গীতাপাঠ করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ডিএনএও নাকি পালটে দেওয়া যায়। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এমনই পদক্ষেপ আরএসএস-এর। আর এমন সিদ্ধান্তের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে আরএসএসকে।

‘সম্বর্ধিনী ন্যাস’ নামে আরএসএসের মহিলা শাখা সংগঠন এই নতুন প্রকল্পকে কার্যকরী করার উদ্যোগ নিয়েছে। তাঁরা জানিয়েছেন এবার মাতৃগর্ভেই এবার ভারতীয় সংস্কৃতি শিখবে শিশুরা। আর সেকারণেই ভগবান রাম, হনুমান, শিবাজীর মতো স্বাধীনতা সংগ্রামীদের কাহিনী শোনানো হবে অন্তঃসত্ত্বা মহিলাদের। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আরএসএস-র পক্ষ থেকে জানান হয়েছে, গর্ভ সংস্কার নামে এই প্রকল্পের মাধ্যমে অন্তঃসত্ত্বা মহিলাদের সঙ্গে কথা বলবেন স্ত্রীরোগ চিকিৎসকরা। আর জন্মের আগে থেকেই গর্ভস্থ সন্তানদের বার্তা দেওয়া হবে, কীভাবে দেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এমন কথাই জানিয়েছেন সম্বর্ধিনী ন্যাসের আয়োজক মাধুরী মারাঠে।

পাশাপাশি গর্ভস্থ অবস্থায় শিশুদের ডিএনএও পালটে দেওয়া যায় বলে দাবি করেছে সম্বর্ধিনী ন্যাস। তাঁদের মতে, গর্ভবতী অবস্থায় নিয়মিত সংস্কৃত মন্ত্র ও গীতা-রামায়ণের পাঠ করতে হবে মহিলাদের। কারণ গর্ভস্থ শিশুরা জন্মের আগেই প্রায় ৫০০টি শব্দ শিখে ফেলতে পারে। হবু মা যদি ঠিকমতো গীতাপাঠ করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ডিএনএও পালটে দেওয়া যায়। প্রাথমিকভাবে অন্তত ১ হাজার গর্ভবতী মহিলার সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে সম্বর্ধিনী ন্যাসের। গর্ভ সংস্কার নামে এই প্রকল্পের প্রচারে ইতিমধ্যেই জেএনইউ ক্যাম্পাসে একটি সম্মেলনের আয়োজন করে সম্বর্ধিনী ন্যাস। ১২টি রাজ্য থেকে প্রায় ৮০ জন আয়ুর্বেদ বিশারদ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago