বেনজির! মধ্যরাতে বিচারকের বাড়িতে শুনানি, অনুব্রতর তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ

খবর লাইভ : মধ্যরাতের শুনানিতে অনুব্রত মণ্ডলকে ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। অনুব্রত মণ্ডলকে  দিল্লি নিয়ে যাওয়ার পরের থেকেই একের পর এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার, রাত নটা নাগাদ অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছয় ইডি। দিল্লি বিমানবন্দর থেকে হুইল চেয়ারে (Wheelchair) বের করা হয় গরুপাচার মামলায় ধৃত অনুব্রতকে। অথচ তাঁকে ডোমেস্টিক নয়, বের করা হয় ইন্টারন্যাশনাল এগজিটের ভিআইপি গেট দিয়ে। সেখান থেকে সোজাসুজি নিয়ে যাওয়া হয় ইডির সদর দফতরে। সেখানে কিছুক্ষণ রেখে পিছনের দরজা দিয়ে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষার পরে ফিরিয়ে আনা হয় ইডি-র দফতরে। হোলি উপলক্ষ্যে দিল্লিতে  কয়েকদিন আদালত বন্ধ। সেই কারণে রাতেই ভার্চুয়াল শুনানি চান ইডির আধিকারিকরা। রাত ১১টা ৩০মিনিট নাগাদ ভার্চুয়াল শুনানি হয় বিচারক রাজেশ কুমারের  এজলাসে।

সেখানে অনুব্রত মণ্ডলের আইনজীবী অনিয়মের ঘটনাগুলি তুলে ধরেন। স্পষ্ট জানান, আইন অনুযায়ী শুনানির আগে তাঁর মক্কেলের সঙ্গে তিনি একান্তে কথা বলতে পারেন। কিন্তু ভার্চুয়াল শুনানিতে সেই সুযোগ নেই। এছাড়া নিয়ম অনুযায়ী আগে স্বাস্থ্য পরীক্ষা করে তারপরে দফতরে নিয়ে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আগে অনুব্রতকে আগে সদর দফতরের নিয়ে যায় ইডি। সেখান থেকে আবার হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে ফিরে আসে। অনুব্রত মণ্ডলের আইনজীবীর আপত্তিগুলি মনোযোগ দিয়ে শোনেন বিচারক। এরপরেই দশ মিনিট বিরতি নেন বিচারক। ফিরে এসে তিনি জানান, সাড়ে বারোটার মধ্যে সশরীরে সব পক্ষকে তাঁর বাসভবনের হাজির হতে হবে।

সেইমতো রাত সাড়ে বারোটা নাগাদই অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লির অশোক বিহারে রাকেশ কুমারের বাড়ি যায় ইডি। সেখানে ১৪ দিনের হেফাজত চায় ইডি। কারণ এই মামলায় আর যাঁরা যাঁরা অভিযুক্ত রয়েছেন, তাঁদের সঙ্গে মুখোমুখি বসিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চান বলে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে, অনুব্রতর আইনজীবী হেফাজতের বদলে বিচার বিভাগীয় হেফাজতের আবেদন জানান। একইসঙ্গে চিকিৎসকদের ফিট সার্টিফিকেট থাকলে অনুব্রত মণ্ডল শারীরিকভাবে সুস্থ নন বলে দাবি জানান তাঁর আইনজীবী। রাত ১টা ৪০ মিনিট নাগাদ শেষ হয় শুনানি। এরপর ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেরার সময় উপস্থিত থাকতে পারবেন অনুব্রতর আইনজীবী।

 

Anubrata in ed custody

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago