আইএসএল-এর সেমিফাইনালে এটিকে মোহনবাগান, ম‍্যাচ জিতেও মন খারান জুয়ানের

খবর লাইভ : গতবার শেষ চারের লড়াইয়ে যাদের কাছে হেরে ছিটকে গিয়েছিল সবুজ-মেরুন বাহিনী, সেই হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেই ফের সেমিফাইনালে নামতে হবে তাদের।

শনিবার আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে দুরন্ত জয় পায় এটিকে মোহনবাগান। ওড়িশা এফসির বিরুদ্ধে ২-০ গোলে জেতে জুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে গোল দুটি করেন হুগো বৌমোস এবং দিমিত্রি পেত্রাতোস। তবে জয় পেলেও খুশি নন জুয়ান। ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যেই দলের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ান চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ও দ্বিতীয়ার্ধে মাথায় গুরুতর চোট পান গোলকিপার বিশাল কাইথ। যার কারণে ম‍ন খারাপ বাগান কোচের। যদিও বিশাল সুস্থ আছেন ও খেলার অবস্থায় আছেন।

আরও পড়ুনঃ ছুটির সকালে মহানগরীতে মারাত্মক দুর্ঘটনা !

ম‍্যাচ শেষে জুয়ান বলেন,” জেতা, হারা বা সেমিফাইনালে ওঠা কোনও কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। দলের ছেলেদের সঙ্গে গত ছ’মাস ধরে রয়েছি। ওরা এখন আমার পরিবারের সদস্যদের মতোই হয়ে গিয়েছে। ওদের কিছু হলে আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না। ”

মন খারাপ হলে ওড়িশা ম‍্যাচে ছেলেরা ভালো পারফরম্যান্স করেছে বলে জানান জুয়ান। এই নিয়ে বাগান কোচ বলেন,”দুই ব্যাকের মধ্যে জায়গা বের করাই ছিল আজকের ম্যাচের পরিকল্পনা। আশিকের চোটের পরে আমাদের পরিকল্পনায় কিছু খুঁটিনাটি জিনিসে বদল আনতে হয়, যেটা বেশ কঠিন কাজ। লিস্টনকে দায়িত্ব নিতে হয়েছে। পুইতিয়াকে শুরু থেকে নামিয়ে দেওয়াও কঠিন সিদ্ধান্ত ছিল। শুধু চেন্নাইয়ানের বিরুদ্ধে ও ৪৫ মিনিট খেলেছিল। প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গলের চেয়ে ওড়িশা অন্যরকম। তবে আমাদের ছেলেরা ভাল খেলেছে। এক গোল হয়ে যাওয়ার পর দলের মধ্যে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।”

সেমিফাইনালে বাগানের সামনে হায়দরাবাদ এফসি। সেই ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” দলের যা অবস্থা, আশিক, ব্রেন্ডান, গ্ল্যানরা অনিশ্চিত হয়ে রয়েছে। এই সময় দল সেমিফাইনালের জন্য কতটা প্রস্তুত, তা বলা কঠিন। এই মুহূর্তে দলে নানা সমস্যা রয়েছে। ২-৩ দিনের মধ্যে ফুটবলাররা সবাই ফের চাঙ্গা হয়ে যাবে, আশা করি। এর আগেও দল কঠিন সময়ে চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্ব দেখিয়েছে। গত বছরের তুলনায় এবার আমরা ভাল জায়গায় আছি কি না, তা বলা কঠিন।”

গতবার শেষ চারের লড়াইয়ে যাদের কাছে হেরে ছিটকে গিয়েছিল সবুজ-মেরুন বাহিনী, সেই হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেই ফের সেমিফাইনালে নামতে হবে তাদের। আগামী ৯ ও ১৩ মার্চ সেমিফাইনালের ম‍্যাচ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago