বন্ধ ফ্ল্যাটে ভয়াবহ আগুন! মর্মান্তিক পরিণতি একাধিক পোষ্যের

খবর লাইভ : ফ্ল্যাটের তালা বন্ধ। কিন্তু সেই ঘরেই আচমকা আগুন লাগার ঘটনায় মৃত্যু হল একাধিক পোষ্যের। ঘরে থাকার মধ্যে ছিল শুধু ১টি বিড়াল ও ৮টি কুকুর। আর শনিবার গভীর রাতে ওই ফ্ল্যাটের পোষ্যদের চিৎকারেই ঘুম ভাঙে প্রতিবেশীদের। বাড়ির বাইরে বেরিয়ে এসে সকলে দেখেন বন্ধ ফ্ল্যাটে দাউদাউ করে আগুন  জ্বলছে। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। নেতাজিনগর থানার ৩৫ বি নাকতলা রোডের  এক আবাসনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। প্রতিবেশীদের কথায়, বন্ধ ঘরের জালনা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে বাড়ছে ধোঁয়াশা !

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টা শেষে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দমকলকর্মীরা দেখেন আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ওই ফ্ল্যাটের পোষ্যদের। কিন্তু আচমকা কেন এমন ঘটনা ঘটল? স্থানীয়রা এই ঘটনার পিছনে অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাঁদের কথায়, এই ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে গত বছর সারমেয়দের খাবারে বিষ মিশিয়ে মারার অভিযোগ উঠেছিল। এই অগ্নিকাণ্ডের পিছনে ওই ব্যক্তির হাত থাকতে পারে।

স্থানীয়দের আরও অভিযোগ, ওই ফ্ল্যাটের মধ্যে কুকুর, বিড়ালদের খাঁচাবন্দি করে রাখা হত। খাবারও ঠিকমতো দেওয়া হত না। অবহেলা করা হত। যদিও ফ্ল্যাট মালিক সে অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, কী কারণে আগুন লাগল তিনি নিজেও বুঝতে পারছেন না। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিক যাদবপুরের সাউথ সিটিতে থাকেন। তিনি রোজ পোষ্যগুলিকে খাওয়াতে আসতেন। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটে দুর্গন্ধের জেরে তিনি রোজ ধূপকাঠি জ্বালাতেন। সেই ধূপকাঠি থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজিনগর থানার পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago