খবর লাইভ : অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি গরু পাচার মামলায় মূল অভিযুক্ত বীরভূমের নেতাকে আদালতে ভুল তথ্য দেয়ার অভিযোগে ১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছে বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ। কিন্তু শনিবারের পর রবিবার অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।
ইডি সূত্রে খবর আজ রবিবার সকাল থেকে আসানসোল জেলে কোনও তৎপরতা চোখে পড়েনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বলছেন হাইকোর্টের অর্ডারের কপি জেলে পাঠানো হয়েছে। কিন্তু এখনও নাকি আসানসোল জেলের তরফে কোনও জবাব মেলেনি। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা করার কথা আসানসোল-দুর্গাপুর কমিশনারেটকে জানানো হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে জেল কর্তৃপক্ষকে এখনও কিছু জানানো হয়নি বলেই অভিযোগ উঠছে। তাই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে ফের সংসার তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…