নিশীথকাণ্ডে বিজেপিকে মামলা দায়েরের অনুমতি হাই কোর্টের

খবর লাইভ : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দিনহাটায়৷এই হামলার ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোষ্ঠীকোন্দলের এই ঘটনা ধামাচাপা দিতে বিজেপি হাই কোর্টে মামলা করার অনুমতি চেয়ে আবেদন করে।বিজেপিকে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত গত শনিবার। কোচবিহারের দিনহাটায় নিশীথের কনভয়ে বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এর পরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয় রাজ্য বিজেপি৷ হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল গেরুয়া শিবির। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। বিজেপির তরফে মামলা দায়ের করার পর, চলতি সপ্তাহেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা ।
উল্লেখ্য, শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিনহাটায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানেই বিভিন্ন এলাকায় ঘুরে বিজেপি সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বুড়িরহাট এলাকায় তাঁর কনভয় পৌঁছালে সেখানে উপস্থিত কিছু মানুষ তাঁকে কালো পতাকা দেখান। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়ে দুষ্কৃতীরা। তাঁর গাড়ির কাচ ভেঙে যায়৷ নিরাপত্তারক্ষীরা কোনও ভাবে নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান। বড়সড় অশান্তি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল৷ নিশীথকাণ্ডে সরব হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago