খবর লাইভ : বছর উনিশের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ইরান। সেই উত্তেজনার রেশ এখনও কাটেনি। আর তার মধ্যেই এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল। হিজাব না পড়ায় মর্মান্তিক পরিণতি হয়েছিল মাহশার। যে ছবি বিশ্ববাসীকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। নারীশিক্ষা রুখতে এবার ছাত্রীদের বিষ খাওনোর অভিযোগ উঠল ইরানে। আর এমন ঘটনার জেরে সেদেশের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ে শ’খানেক ছাত্রী। আর একথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি। তিনি জানিয়েছেন, দেশে নারীশিক্ষার বিরোধীরাই এমন কাজ করেছেন। আর এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ইরান। ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা।
ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কওম শহরেই ছাত্রীদের শরীরে বিষক্রিয়ার ঘটনা বেশি প্রকাশ্যে এসেছে। তবে শুধু কওম শহরেই নয়, বাইরেও এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত উপ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ‘কওমের স্কুলগুলিতে বহু ছাত্রীর বিষক্রিয়ার খবর পাওয়ার পর তদন্ত করে দেখা গিয়েছে, ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে। যাঁরা এটা করেছেন, তাঁরা চান, সমস্ত স্কুল, বিশেষত মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাক। তবে তিনি উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়েছেন। কিন্তু কারা এমন কাজ করে থাকতে পারেন, কাদের দিকে সন্দেহ সে সব কিছুই স্পষ্ট নয়। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের শেষ থেকেই স্কুলে ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ উঠতে শুরু করে। সবচেয়ে বেশি অভিযোগ আসতে শুরু করে দক্ষিণ তেহরানের কওম শহরে। সেখানে শ’খানেক ছাত্রী স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ইতিমধ্যে বিষক্রিয়ায় অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা স্কুলগুলির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…