খবর লাইভ : এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জরিমানা দিতে হবে ২ লক্ষ টাকা, ডিভিশন বেঞ্চেও আগের নির্দেশ বহাল। ২০২১-এ এ সহকারী অধ্যাপককে চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিনহা।
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে মাস দুয়েক আগে জরিমানা করেছিল হাইকোর্ট। কত টাকা? দু’লক্ষ। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, জরিমানার অর্থ জমা দিতে হবে বিশ্বভারতীর উপাচার্যকেই।
মামলাকারী দেবতোষ সিনহা বিশ্বভারতীরই অধ্যাপক। তাঁর দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের সন্তানকে দেখভালের জন্য ছুটির আবেদন মঞ্জুর করেন তিনি। এমনকী, ২০২১ সালে সেই সিদ্ধান্তে অনুমোদন করে বিশ্বভারতী কর্তৃপক্ষও। কিন্তু এক বছর পর মামলাকারীকে কারণ দর্শনোর নির্দেশ দেন উপাচার্য। জানতে চান, কেন ওই সহকারী অধ্যাপকের ছুটির আবেদন মঞ্জু করা হয়েছে? হাইকোর্টে মামলা করেছিলেন অধ্যাপক দেবতোষ সিনহা।হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ শুধুমাত্র নির্দেশ বাতিল করাই নয়, বিশ্বভারতীর উপাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করেছিল আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…