দুঃসময়ে পরিবার ছাড়া পাশে ছিলেন ধোনি, বললেন বিরাট

খবর লাইভ : ছোটবেলার কোচ এবং পরিবার ছাড়া যে মানুষটা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, সে হলেন মহেন্দ্র সিং ধোনি, বলেন কোহলি

মাঝে একটা সময় খারাপ গিয়েছে। গত বছর এশিয়া কাপের আগে পযর্ন্ত একেবারেই ছন্দে ছিলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ব‍্যাটে ছিল না শতরানের দেখা। সব ফরম্যাটের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ব্যর্থ হচ্ছিলেন তিনি। যার জন‍্য একটা সময়ে ক্রিকেট থেকে বিরতি নিয়ে ফেলেছিলেন বিরাট। তবে ফিরে এসেই অন্য ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। নিজের সেরা ফর্মে রয়েছেন তিনি। কিন্তু মাঠের বাইরে থাকার সময়টা যে কঠিন গিয়েছে, সেটা স্বীকার করেছেন কোহলি। পাশাপাশি এটাও জানিয়েছেন, ওই সময়ে পরিবার এবং স্ত্রী বাদে তাঁর কেউ খোঁজ নিয়ে থাকলে, সে হলেন একমাত্র খোঁজ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আরসিবি-র একটি পডকাস্টে এই কথাই বললেন কোহলি।

ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কোহলি বলেন, “ওই সময়ে আমার সবচেয়ে বড় শক্তি ছিল অনুষ্কা। গোটা সময়টাই আমার সঙ্গে কাটিয়েছে এবং চোখের সামনে দেখেছে প্রতিটা অনুভূতি, কোন অবস্থার মধ্যে দিয়ে আমি গিয়েছি, কী কী আমার সঙ্গে হয়েছে। ছোটবেলার কোচ এবং পরিবার ছাড়া যে মানুষটা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, সে হলেন মহেন্দ্র সিং ধোনি।”

এখানেই না থেমে কোহলি আরও বলেন,” ধোনির সঙ্গে সহজে যোগাযোগ করাই যায় না। সে নিজে থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যে কোনও দিন ফোন করলে ৯৯ শতাংশ নিশ্চিত থাকতে পারেন যে ও ফোন ধরবে না। কারণ ও ফোনের দিকেই তাকায় না। সে কিনা দু’বার আমাকে নিজে থেকে মেসেজ করেছিল। ও আমাকে বলেছিল, ‘তোমাকে শক্তিশালী হতে হবে। নিজেকে এতটা শক্তিশালী করতে হবে, যাতে লোকে এটা না জিজ্ঞাসা করে যে তুমি কেন আছো?’ আর ধোনির ওই কথা আমাকে ভিষণ ধাক্কা দেয়। কারণ আমি নিজেকে এত দিন আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী মানুষ হিসেবেই দেখতাম যে কিনা যে কোনও পরিস্থিতিতে সমাধানের একটা পথ খুঁজে পায়।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago