এত পচা লোকজন তৃণমূল করে! কে ঢোকাল দলে?’, কুন্তল ইস্যুতে প্রশ্ন মদনের

খবর লাইভ : এত পচা লোকজন তৃণমূল করে! কে ঢোকাল দলে?’, কুন্তল ইস্যুতে প্রশ্ন মদনের, নিয়োগ দুর্নীতির পরতে-পরতে রহস্য। পিঁয়াজের খোসার মতো পরত সরতেই উঠে আসছে একের পর পর এক তৃণমূল নেতার নাম। এনিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে রাজ্য়ের শাসকদল। এবার সেই ইস্যুতে মুখ খুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও।

দলের উদ্দেশে তাঁর বার্তা, “এঁদের সূচ দিয়ে কে ঢুকিয়ে দিল দলে? তৃণমূল অবস্থান স্পষ্ট করুক।” স্বাভাবিকভাবেই দলের পুরনো নেতার এহেন মন্তব্যে অস্বস্তিতে শাসকদল।

আরও পড়ুনঃ ‘জামাইবাবু’ নিয়ে প্রশ্ন করতেই মুখ লুকালেন হৈমন্তীর বোন !
এদের নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করার দাবিও তুলেছেন কামারহাটির বিধায়ক। তাঁর দাবি, “কুন্তলকে দলের দায়িত্বের চিঠি কে দিয়েছে? কার নির্দেশে চিঠি দেওয়া হয়েছে? একজন নেতা তো বলুক। এরা তৃণমূল করেন, না কি করেন না? তৃণমূল অবস্থান স্পষ্ট করুক। তাহলে আমরা দলের ছেলেদের বলতে পারি।”
এরপরই মদনের আক্ষেপ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এমন চলবে! এটা মানা যাচ্ছে না। এত পচা লোকজন তৃণমূল করে? ছিঃ!” পরিশেষে তাঁর সংযোজন, “যে সব নাম উঠে আসছে তৃণমূল করে বলে, কারা এদের নেতা? কে ঢোকাচ্ছে? এটা খোঁজা হোক। একটা মিটিং ডাকা হোক।”
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ গ্রেপ্তার হয়েছেন। তাঁর মুখ থেকে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে, যারা দুর্নীতির টাকার ভাগ পেয়েছেন বলে অভিযোগ। আবার সেই সমস্ত অভিযুক্তরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত বলেও খবর মিলেছে। এই প্রেক্ষিতে তৃণমূলের ‘কালারফুল’ নেতা মদন মিত্রের প্রশ্ন, “‌কুন্তল বলছে, সব টাকা দলপতিকে দিয়েছে। তারপর কালীঘাটের কাকু। এঁদের সূচ দিয়ে কে ঢুকিয়ে দিল দলে?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago