‘জামাইবাবু’ নিয়ে প্রশ্ন করতেই মুখ লুকালেন হৈমন্তীর বোন !

খবর লাইভ : কুন্তল ঘোষের মুখে প্রথমবার শোনা গিয়েছিল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। কুন্তল বলেছিলেন, হৈমন্তী গোপালের দ্বিতীয় স্ত্রী। তবে এখন একসঙ্গে থাকেন না। এই খবর সামনে আসতেই নতুন করে শুরু হয় চাপানউতর। এরপর শুক্রবার সকাল থেকে একের পর এক তথ্য় সামনে উঠে এসেছে। হৈমন্তীর মা দাবি করেছেন, মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছিল। তাই তাঁরা বিয়ে নিয়ে কোনও খোঁজ খবরই করেননি। শুধু হৈমন্তীর মা নন, দিদির ভূমিকা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে গিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে বেগ পেতে হয় হৈমন্তীর বোনকেও। তিনি মাস্কে মুখ ঢেকে বেরিয়ে আসেন বারান্দার সামনে। গ্রিলের ওপারে সাংবাদিকরা। দিদি কোথায়, সমস্বরে সাংবাদিকরা প্রশ্ন করতেই হৈমন্তীর বোন জানান, “আপনাদের কাজ দিদিকে খুঁজে বের করা। আমার কাজ নয়। আমি তো সিবিআইয়ে নেই, পুলিশেও নেই।”

এরপরই হৈমন্তীর মা ছোট মেয়ে ঠেলে ঘরে ঢোকান। তবে এরইমধ্যে এক সাংবাদিক প্রশ্ন ছোড়েন, জামাইবাবু কী করতেন? শুনে ঘরের ভিতর থেকেই হৈমন্তীর বোন বিরক্তির সুরে জবাব দেন, ‘আপনারা জানেন’। এরপর আবার হৈমন্তীর মা দরজার পর্দা সরিয়ে উঁকি মেরে বলেন, “কুলিগিরি করত।”
এদিন হৈমন্তীর মা দাবি করেন, বহুদিন আগেই গোপালের সঙ্গে মেয়ের ডিভোর্স হয়ে যায়। একইসঙ্গে তিনি জানান, ৮-১০ দিন আগে হৈমন্তী আসে এখানে। দেখা করে চলে যায়। একইসঙ্গে তিনি বলেন, “আমার মেয়ে কোনও কিছুতে যুক্ত নয়।
মেয়ে কী করতেন, কোথায় যেতেন কিছুই বলতে পারেননি হৈমন্তীর মা। তাঁর বক্তব্য, “কিছুই জানি না। আমার কাছে তো থাকেনি। যেখানে থাকে, সেখানে থেকে কী করেছে জানি না।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago