মাজু স্টেশনের কাছে লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল!

খবর লাইভ :মাজু প্যাসেঞ্জার হল্টের সামনে লাইনচ্যুত হাওড়া-আমতা লোকালের তিনটি বগি। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ ঘটা এই দুর্ঘটনায় কোনও আহতের খবর নেই। এমনটাই দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর। সাঁতরাগাছি থেকে রেলের কর্তা এবং রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। যাত্রীদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে। এমনটাই দক্ষিণ-পূর্ব রেল বিবৃতি দিয়ে জানিয়েছে।

এই দুর্ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ-পূর্ব রেল হেল্প ডেস্ক নাম্বার চালু করেছে। সাঁতরাগাছি,শালিমার, আমতা এবং হাওড়ায় হেল্পডেস্ক চালু হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলায় দক্ষিণ-পূর্ব রেলের আমতা শাখার মাজু স্টেশন থেকে এক কিলোমিটার দূরে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অন্তত পনেরো যাত্রী জখম হয়েছে। কিন্তু পরে দক্ষিণ-পূর্ব রেল বিবৃতি দিয়ে জানায় কোনও আহতের খবর নেই। যদিও স্থানীয় সূত্রে খবর, একজন গুরুতর আহত হয়েছেন। তাঁর হাতে এবং মাথায় চোট লেগেছে। সেই আহত যাত্রীকে চিকিৎসাধীন করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন ট্রেনটি মহেন্দ্রলাল নগর থেকে ছেড়ে মাজু স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনার কবলে পড়ে। তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে সেই লোকাল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago