নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড়, কুন্তলের মুখে ‘রহস্যময়ী’র নাম

খবর লাইভ :আজ ফের আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষকে।আদালত থেকে বেরোনোর মুখে তিনি নতুন দাবি করলেন। হুগলির তৃণমূল যুবনেতার মুখে শোনা গেল এক ‘রহস্যময়ী’র নাম। সেই ‘রহস্যময়ী’র পরিচয়ও দিয়েছেন তিনি। কুন্তলের দাবি, সব টাকা রয়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে।
এর আগে ইডি দফতরে গিয়ে নথি জমা দিয়ে এসেছিলেন গোপাল। তৎকালীন নথিতে এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ ছিল, যাতে আরমান গঙ্গোপাধ্যায়ের ‘নমিনি’ হিসাবে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের উল্লেখ ছিল। তবে হৈমন্তী এবং গোপাল ওরফে আরমানের নাম ছাড়া আর কিছু বলতে চাননি কুন্তল। বিচারাধীন বিষয় বলে এড়িয়ে যান। এর আগেও একাধিকবার গোপাল দলপতির বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা-সহ নানা অভিযোগ করেছিলেন কুন্তল।
তদন্তকারীরা জানিয়েছেন, গোপালের ব্যাঙ্কের নথি খতিয়ে দেখে একটি সংস্থার হদিস পেয়েছেন তাঁরা। সেই অ্যাকাউন্টের মাধ্যমেই টাকার লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য কুন্তলকে নিয়ে যাওয়া হলে তিনি জানান, ‘কালীঘাটের কাকু’কে তিনি চেনেন না। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এক অভিযুক্ত তাপস মণ্ডল অবশ্য পাল্টা বলেন, “ও সব জানে, ওকেই জিজ্ঞাসা করুন।” বিশেষ সিবিআই আদালতের বিচারক কুন্তল, তাপস এবং নীলাদ্রিকে ৯ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago