সংবর্ধনা না নিয়েই মঞ্চ ছাড়লেন ১১ গ্র্যান্ড স্ল্যাম জয়ী কিংবদন্তী বিয়ন বর্গ !

খবর লাইভ :ভারতে খেলতে এসেছেন কিংবদন্তী টেনিস তারকা বিয়ন বর্গের ছেলে লিয়ো। তিনি বেঙ্গালুরু ওপেনে খেলছেন।সেই কারণে বেঙ্গালুরু এসেছেন বিয়ন বর্গ।সেই সুযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী বোম্মাইয়া বিয়ন বর্গকে সংবর্ধনা নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে ভারতের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজও উপস্থিত ছিলেন। ১১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বিয়ন বর্গ সময়ের সঙ্গে তাল রেখে বরাবরই চলেন। তামাম দুনিয়া তা জানে।
এহেন টেনিস কিংবদন্তীকে সংবর্ধনা নেওয়ার জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করালেন। তারপরও সম্মান জানাতে পারলেন না উদ্যোক্তারা।কারণ, মুখ্যমন্ত্রী যখন সেখানে পৌঁছন ততক্ষণে বর্গ অনুষ্ঠানস্থল ছেড়ে ছেলের খেলা দেখতে চলে গিয়েছেন। বরং বলা ভাল কর্নাটকের মুখ্যমন্ত্রীর চরম উদাসীনতার জন্য অপমানিত হলেন বর্গ। আর তাই সংবর্ধনা না নিয়েই মঞ্চ ছাড়লেন পাঁচটি উইম্বলডন ও ছ’টি ফরাসি ওপেনে সিঙ্গলস খেতাবজয়ী এই প্রাক্তন তারকা। স্বভাবতই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার এমন আচরণের জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন টেনিসপ্রেমীরা।
কর্নাটক রাজ্য টেনিস সংস্থার কর্তাদের দাবি, বেঙ্গালুরু ওপেন যেখানে হচ্ছে তার কাছেই সংবর্ধনা দেওয়ার কথা ছিল বর্গকে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী এসে পৌঁছন সাড়ে এগারোটা নাগাদ।সুইডেনের বিশ্বখ্যাত টেনিস তারকা বর্গ অপেক্ষা করতে চাননি।
যদিও কর্নাটক রাজ্য টেনিস সংস্থার কর্তারা দাবি, বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে! তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী একটি বিশেষ কাজে আটকে যাওয়ার জন্যই কিছুটা দেরি হয়েছে! বর্গের সঙ্গে দেখা না হলেও অমৃতরাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।অনেকটা সময় কেটে গেলেও, মুখ্যমন্ত্রীর দেখা না মেলায়, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা না নিয়েই মঞ্চ ছাড়েন বর্গ। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago