খবর লাইভ : বিশ্বকাপের পর প্রথম এক রেডিওতে সাক্ষাৎকার দেন লিও। সেখানেই মেসি বলেন,” আমি বলেছিলাম কাজ শেষ।
কাতার ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে নীল-সাদার দল। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে লিওনেল মেসিরা। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে গ্যালারিতে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর দিকে তাকিয়ে কিছু ইঙ্গিত করেছিলেন লিও। যা সেই মুহূর্তে নিমিষেই ভাইরাল হয়েছিল। সেই নিয়ে এবার মুখ খুললেন মেসি। কী বলেছিলেন লিও তাঁর স্ত্রীকে? সেই কথাটাই জানালেন লিও।
বিশ্বকাপের পর প্রথম এক রেডিওতে সাক্ষাৎকার দেন লিও। সেখানেই মেসি বলেন,” আমি বলেছিলাম কাজ শেষ। অনেক কষ্ট, অনেক অপেক্ষার পর বিশ্বকাপ জয়। দেশের হয়ে খেলতে নেমে অনেক কষ্ট পেতে হয়েছে। ২০১৪ সালে ফাইনালে হেরেছিলাম। অনেকে আমার সমালোচনা করেছিল। আমার পরিবারকে আরও বেশি কষ্ট সহ্য করতে হয়েছিল। কিন্তু কাজ শেষ। আমরা কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতেছি। আর কিছু বাকি নেই।”
২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতে আর্জেন্তিনা। ৩-৩ গোলে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় লাভ করে নীল-সাদার দল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…