খবর লাইভ : দাম বাড়ল সিগারেটের। কেন্দ্রীয় বাজেটে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সিগারেট ছাড়াও দাম বাড়ছে সোনা, রুপো, প্ল্যাটিনাম, তামার স্ক্রাপ, কম্পাউন্ড রাবার, বাসনের। সিগারেটের দাম বাড়তে পারে ১৬ শতাংশ অবধি। চিন থেকে আমদানি করা খেলনার উপরেও শুল্ক বাড়ানো হয়েছে। ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে। বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে।
দাম কমছে মোবাইল, এলইডি টিভি, ল্যাপটপ, কিচেন চিমনি, ব্যাটারি, সাইকেলের। ক্যামেরার লেন্সের মতো আরও বেশ কয়েকটি জিনিসের আমদানি শুল্কে ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। ফলে দাম কমবে ক্যামেরার লেন্সের। সাইকেল, ইলেকট্রিক গাড়ির দাম কমবে বলে জানিয়েছেন নির্মলা। এমনকী শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহলের দামও কমবে। দেশে তৈরি খেলনার দামও কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। দেশে তৈরি টিভির যন্ত্রাংশের দাম কমানো হয়েছে। ফলে দেশীয় টিভির দামও কমার সম্ভাবনা। এছাড়া রপ্তানি বাড়াতে চিংড়ির খাবারের উপরেও শুল্কে ছাড় দেওয়া হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…