খবর লাইভ : কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় জমানার শেষ বাজেটে রেলের গুরুত্ব বাড়ল। বুধবার রেলের জন্য বড় বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতীয় রেলের জন্য বার্ষিক বরাদ্দ হল ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। যা ভারতের ইতিহাসে রেলের পাওয়া সর্বোচ্চ ব্যয় বরাদ্দ। শুধু তাই নয়, এই বরাদ্দ কেন্দ্রে মোদি জমানা শুরু হওয়ার আগে রেলের পাওয়া বরাদ্দের ৯ গুণ।
কেন্দ্রে মোদি সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আর পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাবে না এই সরকার। ‘শেষ’ বাজেটে তাই দেশের মধ্যবিত্তদের ভরসার যান রেলে বিপুল বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেট পেশ করতে গিয়ে নির্মলা বলেছেন, এর আগে কখনও ভারতীয় রেল এত বরাদ্দ পায়নি।
বস্তুত ২০১৪ সাল পর্যন্ত রেলের মূলধনী খরচ ছিল বছরে ৪৫ হাজার ৯৮০ কোটি টাকা। কিন্তু গত কয়েক বছরে রেলে সংক্রান্ত বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। রেলকে দেশের জাতীয় আর্থিক উন্নতির ইঞ্জিন হিসাবে প্রতিষ্ঠা করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী মোদি। ফলে রেলের বরাদ্দ ব্যয় অনেকখানি বৃদ্ধি পাওয়ারও কথা। তার জন্যই এই বিপুল বরাদ্দ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
এ বারের বাজেটে নতুন রেলপথ তৈরি, আরও রেলপথের বৈদ্যুতিকরণ, রেলস্টেশন এবং ট্রেনের পরিচ্ছন্নতা, রেলের পরিকাঠামোর উন্নতি, রেল সুরক্ষা ব্যবস্থা, নতুন আরও বন্দে ভারত ট্রেন, বুলেট ট্রেন এবং হাইড্রোজেন জ্বালানিতে ট্রেন চালানোর খাতে খরচ করা হবে বরাদ্দ অর্থ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…