খবর লাইভ : ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে চলল গুলি। পুলিশ সূত্রে খবর, এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এদিকে মন্ত্রীকে গুলি চালানোর পর প্রতিবাদে গান্ধী চকে ধর্নায় বসেছেন বিজেডি নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। ইতিমধ্যে […]
Month: January 2023
প্রস্তুতি শেষ, সোমবার উদ্বোধন ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার
খবর লাইভ :কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সোমবার, ৩০ জানুয়ারি কলকাতায় আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে। এতে অতিথি থাকবেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন বিশিষ্ট লেখক ও শিল্পীরা। এই তথ্য জানিয়েছে মেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। কোভিডের হাতছানি না থাকায় ফের স্বমহিমায় ফিরছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রস্তুতিও শেষ […]
‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে মিউজিক ভিডিও প্রকাশ, এক ঘণ্টাতেই ভাইরাল
খবর লাইভ :পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন ‘দিদির দূত’রা। মানুষকে সামাজিক সুরক্ষার বার্তা দিতে শাসকদলের নয়া কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলছে। সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ জনগণের কাছে পৌঁচ্ছছে কি না তার খোঁজখবর নিতেই ‘দিদির-দূত’ রা এলাকায় যাচ্ছেন। মানুষের অভাব অভিযেগ শোনার পাশাপাশি দ্রুত সেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। […]
‘দিদির দূতদের’ ঘিরে মানুষের ক্ষোভ আসলে তৃণমূলের প্রতি মানুষের আশীর্বাদ, মন্তব্য অভিষেকের
খবর লাইভ :পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন ‘দিদির দূত’রা।‘দিদির দূতদের’ ঘিরে মানুষের ক্ষোভ আসলে তৃণমূলের প্রতি মানুষের আশীর্বাদ। এমনই মত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার নিজের সংসদ এলাকা ডায়মন্ড হারবারে গিয়েছিলেন অভিষেক। সেখানেই তাঁর মন্তব্য, মানুষ যাদের দেখে, তার উপরেই ক্ষোভ উগরাবে। এটাই স্বাভাবিক। বিজেপির সাংসদদের এলাকায় […]
আমেরিকায় কি ফের ট্রাম্প সরকার ? প্রচার শুরু সাউথ ক্যারোনিয়ায়
খবর লাইভ : আমেরিকায় কি ফের ট্রাম্প সরকার ? সেই প্রশ্নের উত্তর পেতে এখনও কিছুটা সময় লাগবে। প্রেসিডেন্ট ভোটে লড়তে কোমর বেধে নেমে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়াতে শনিবার সন্ধ্যায় সাউথ ক্যারোলিনার নেতৃত্বদানকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, একসঙ্গে আমরা আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তোলার অসমাপ্ত কাজে নামব। আরও পড়ুনঃ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান,মৃত […]
দিল্লিতে খলিস্তানের সমর্থনে পোস্টার এবং দেওয়াল চিত্র ! বাড়ল নিরাপত্তা
খবর লাইভ :রাজধানী এবং এনসিআরে খলিস্তান জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় হতে শুরু করেছে। গোয়েন্দা সংস্থাগুলির এক সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে।পশ্চিম দিল্লির বেশ কয়েকটি জায়গায় খালিস্তানের সমর্থনে পোস্টার, দেওয়াল চিত্র চোখে পড়েছিল পুলিশের। কারা মারছে এই পোস্টার তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকাশপুরী, জনকপুরী, পশ্চিম বিহার, পীড়াগরহী এবং পশ্চিম দিল্লির বেশ […]
ভূমিকম্পে কেঁপে উঠল ইরান,মৃত কমপক্ষে ২০, আহত বহু
খবর লাইভ :মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্পের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের ।আহত হয়েছেন চারশোরও বেশি মানুষ। শনিবার রাত পৌনে ১২টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের জেরে ইরানের একটি মিলিটারি […]
রবির সকালে স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল
খবর লাইভ :সরস্বতী পুজোয় হাতেখড়ির পর আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে গেলেন সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। মন্দিরে পৌঁছে পুজোও দেন তিনি।এরপর ভবতারিণী মন্দির এবং পাশের রাধামাধব মন্দির ঘুরে দেখেন। রাজ্যপালের এই দক্ষিণেশ্বর সফরের তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের অছি পরিষদের সদস্য কুশল চৌধুরী। বঙ্গের রাজ্যপালের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম দক্ষিণেশ্বরের মন্দিরে গেলেন আনন্দ বোস। তার আগে […]
মিড ডে মিল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আজ কেন্দ্রীয় দল
খবর লাইভ : আবাস যোজনা পর এবার স্কুলশিক্ষা। মিড ডে মিল পর্যালোচনায় রবিবারই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।রাজ্যে মিড ডে মিল প্রকল্প কীভাবে কাজ করছে,তা সরেজমিনে পরিদর্শন করবেন কেন্দ্রের আধিকারিকরা। চালাবেন সমীক্ষা। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঘুরবে এই কেন্দ্রীয় টিম। রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় দলের আধিকারিকরা। ১২ সদস্যের প্রতিনিধি […]
অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানি আরিনা সাবালেঙ্কা
খবর লাইভ : এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সাবালেঙ্কা। এটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। এর আগে কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেননি সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গেলসের নতুন চ্যাম্পিয়ন পেল টেনিস বিশ্ব। মহিলা সিঙ্গেলসে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। এদিন ফাইনালে তিনি হারালেন এলেনা রাইবাকিনাকে। ম্যাচের ফলাফল ৪-৬, ৬-৩, ৬-৪। ম্যাচে এদিন শুরুটা ভালো করেন […]










