খবর লাইভ : বইপ্রেমীদের মহোৎসব কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার ৪৬তম বছর। আজ দুপুর দুটোয় বইমেলা প্রাঙ্গণে ২০২৩-এর বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট মানুষ। এবারের থিম কান্ট্রি স্পেন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকবে মেলা।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার অনেক বেশি প্রকাশন সংস্থা অংশগ্রহণ করছে। অংশ নিচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান সহ বিশ্বের প্রায় ২০টি দেশ। প্রথমবার অংশ নিচ্ছে থাইল্যান্ড। থাকছে বাংলাদেশের ৭০টি প্রকাশন সংস্থা। ৪ ফেব্রুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস। আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। চলছে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ প্রকাশের শতবর্ষ। বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে চিলড্রেন প্যাভেলিয়ন। ৫ ফেব্রুয়ারি বইমেলায় পালিত হবে শিশুদিবস।
বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিভিন্ন লেখকের নানা বিষয়ের বই। বেরোচ্ছে বেশকিছু পত্রিকার বিশেষ সংখ্যা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মহানগর বুঁদ হয়ে থাকবে বই মহোৎসবে। মেলার কয়েকদিন বইপ্রেমীদের আসা-যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এর জন্য সল্টলেকের ময়ূখ ভবন কমপ্লেক্সে অস্থায়ী ভাবে আরও একটি বাস টার্মিনাস তৈরি করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য থাকছে বিশেষ পুলিশি ব্যবস্থা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…