খবর লাইভ : অনুব্রত মণ্ডলের জেলায় সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে সেই আয়োজনের পোস্টার, ফ্লেক্স থেকে উধাও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি। তা নিয়েই জোর চর্চা চলছে জেলায়
বীরভূমের যে কোনও উৎসব অনুষ্ঠানের প্রচারে অনুব্রতর ছবি থাকা কার্যত নিয়ম ছিল বলেই জানাচ্ছেন জেলার বাসিন্দারা। এ বার তার ব্যতিক্রম হওয়ায় জোর জল্পনা তৈরি হয়েছে জেলায়। এর আগে মমতা বীরভূম সফরে যত বার এসেছেন, প্রত্যেক বারই পাশে পেয়েছিলেন দলের জেলা সভাপতি তথা তাঁর স্নেহের ‘কেষ্ট’কে।
বহুবার জেলা সফরে এসেও অনুব্রতর পাশে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ শানাতেও দেখা গিয়েছে দলনেত্রীকে।কিন্তু গরু পাচার মামলায় সেই অনুব্রত এখন জেলবন্দি। এই অবস্থায় তার থাকা ও না থাকার তফাৎ যথেষ্টই নজরে পডমুখ্যমন্ত্রী জেলা সফরকে স্বাগত জানিয়ে বীরভূম জেলা তৃণমূলের তরফে বড় বড় ফেক্স দিয়ে বিভিন্ন জায়গায় তোরণ তৈরি করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর মতো নেতাদের ছবি দেওয়া হলেও কোথাও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া হয়নি। আর এই সমস্ত তোরণ, ফ্লেক্স ঘিরেই শুরু হয়েছে নয়া জল্পনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…