খবর লাইভ : ফের আরও একবার বেলাগাম মন্তব্য করে বিতর্কে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিদির দূত গ্রামে এলে বাঁশ গাছে দুদিন বেধে রাখার নিদান দিলেন বিজেপির এই সর্বভারতীয় নেতা। মালদার কালিয়াচকে দিলীপ ঘোষের এমন মন্তব্যের পরই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। দিলীপের মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।
সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দিলীপের গলায় কড়া হুঁশিয়ারির সুর। মালদার কালিয়াচকে একটি সভায় বক্তব্য রাখার সময় তিনি নিশানা করেন দিদির দূতদের। কালিয়াচকের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নিদান দেন, ‘আপনাদের গ্রামে দিদির দূত এলে বাঁশ গাছে বেঁধে রাখুন। ২ দিন দিদির দূতকে বেঁধে রাখুন, জল পর্যন্ত খেতে দেবেন না।’ কালিয়াচকের এই সভায় তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ প্রশ্ন করলে গুন্ডা দিয়ে পিটিয়েছে, এতদিন মানুষকে বড় বড় চোখ দেখাচ্ছিলেন, এখন মানুষই উল্টে চোখ দেখাচ্ছে।’
দিলীপ ঘোষের এই বেলাগাম মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য্য। এই প্রসঙ্গে দেবাংশু বলেন, ‘দিলীপ ঘোষ এই কথা বলার জন্যই বিখ্যাত। বাংলার মানুষ এই কথা বলার জন্যই ওঁকে চেনেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মানুষের দেওয়া এত বড় ধাক্কার পরেও শুধরোচ্ছেন না।আমরা বলতেই পারি, বিজেপি বাড়িতে ভোট চাইতে এলে জিজ্ঞাসা করতে যে প্রতি মাসে কেন গ্যাসের টাকা বেশি নিচ্ছে মোদি সরকার। গ্যাসের দাম কেন বাড়ছে?’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…