খবর লাইভ : চার বছর পর বলিউড ‘বাদশা’র কামব্যাক করাটা যেন দেশজুড়ে উদযাপন করছেন ভক্তরা। বয়স বাড়লেও তাঁর ক্রেজ যে এখনও কমে যায়নি তা বুঝিয়ে দিলেন শাহরুখ খান। দেশের কোণায় কোণায় রোজ হাউজফুল সিনেমা হলগুলি। এবার শাহরুখের এই ব্লকবাস্টার ছবির মুকুটে নয়া পালক জুড়ল। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে দেখানো হয়েছে ‘পাঠান’। সেই স্ক্রিনিং-এর ছবি ইতিমধ্যেই ভাইরাল। জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের আধিকারিকরা বেশ উপভোগ করেছেন এই ছবি। সকলের মুখে শাহরুখের প্রশংসাও শোনা গিয়েছে।
প্রসঙ্গত, মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছিল ‘পাঠান’। এই ছবির ‘বেশরম রং’ গানের জন্য হেনস্তার শিকার হতে হয়েছিল অভিনেত্রী দীপিকা পাডুকোন ও শাহরুখ খানকে। ছবি বয়কটের ডাকও দেওয়া হয়। অর্থাৎ মুক্তির আগে থেকেই খবরের শিরোনামে ছিল ‘পাঠান’। এরপর ছবিটি মুক্তি পেতেই বক্স অফিসের সমস্ত রেকর্ড নিমেষে ভেঙে ফেলে। চারদিনেই ৪০০ কোটি টাকা পার করে ফেলেছে ‘পাঠান’। সুতরাং বিতর্ক যে ‘কিং খান’-এর কাছে কিছুই না তা আরও একবার প্রমাণ করে দিলেন শাহরুখ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…