খবর লাইভ : অঞ্চল সভাপতি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রবিবার প্রকাশ্যে এল মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়িতে। দলের ফুলবাড়ি অঞ্চল সভাপতি বিনয় বর্মনকে অপসারণের দাবিতে এদিন সন্ধ্যায় মোরঙ্গা বাজারে বিক্ষোভ মিছিলে সামিল হয় দলেরই একাংশ। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ফুলবাড়ি অঞ্চল সহ সভাপতি সুজয়কুমার বর্মন, সাধারণ সম্পাদক সুজিত বিশ্বাস, চেয়ারম্যান শশাঙ্ক রায় প্রমুখ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ফুলবাড়ি অঞ্চল কমিটির দুই প্রাক্তন সভাপতি কৃষ্ণপদ বর্মন ও ত্রৈলক্য বর্মনও।
অঞ্চল সাধারণ সম্পাদক সুজিত বিশ্বাস বলেন, ‘অঞ্চল সভাপতি বিনয় বর্মন মাটির গন্ধ বোঝেন না। হিটলারি পদ্ধতিতে তিনি কাজ করে যাচ্ছেন। এভাবে চলতে থাকলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে।‘ দলের অঞ্চল সহ সভাপতি সুজয়কুমার বর্মন বলেন, ‘অঞ্চল সভাপতির অপসারণ দাবি করে আমরা এদিনের মিছিলে শামিল হয়েছি।‘ তবে তৃণমূল কংগ্রেসের ফুলবাড়ি অঞ্চল সভাপতি বিনয় বর্মন বলছেন, ‘দল আমাকে দায়িত্ব দিয়েছে। দলের কাজ করে যাচ্ছি।’
তৃণমূলের মাথাভাঙ্গা-২ ব্লক সভাপতি প্রদীপরঞ্জন রায়ের বক্তব্য, ‘এদিনের মিছিলের বিষয়ে আমার কিছু জানা নেই। বিষয়টি দলীয়ভাবে খোঁজ নেওয়া হবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…