খবর লাইভ : জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। রবিবার কিউইদের ৬ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল। সিরিজের ফলাফল ১-১। ম্যাচের সেরা সূর্যকুমার যাদব।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন স্টানার। ফিন অ্যালন করেন ১১ রান। কনওয়ে করেন ১১ রান। ভারতের হয়ে দুটি উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চ্যাহাল, দীপক হুডা এবং কুলদীপ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ২৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। ১১ রান করেন শুভমন গিল। ১৯ রান করেন ইশান কিষান। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন মিচেল ব্রেশওয়েল এবং ইশ সোদি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…